শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৬:১৯ পিএম, ২০২১-০৩-০২
টেকনাফে শাহপরীরদ্বীপ সমুদ্র উপকূলে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ২ লাখ ৭৯ হাজার ৬শ পিস ইয়াবার চালান উদ্ধার করেছেন। কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আমিরুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার ভোররাতে মিয়ানমার হতে সমুদ্র পথে ইয়াবা আসার গোপন সংবাদ পায়। তাৎক্ষণিক টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ এম সালেহ আকরামের নেতৃত্বে ভোররাতে টেকনাফ ও সেন্টমার্টিন কোস্টগার্ডের পৃথক আভিযানিক দল শাহ্পরীরদ্বীপ পশ্চিম পাড়া সমুদ্র উপকূলে অভিযান চলাকালীন সময়ে ৩ জন লোককে টর্চ লাইটের আলোয় দেখতে পান। তাদের থামানোর জন্য চ্যালেঞ্জ করলে তারা পাশ্ববর্তী কেওড়া বাগান দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ইয়াবাভর্তি ২টি বস্তা পাওয়া যায়। তা কোস্টগার্ড স্টেশনে এনে গণনা করে ২ লাখ ৭৯ হাজার ৬শ পিস ইয়াবা পাওয়া যায়। দুপুরের দিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি স্টেশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।
জব্দকৃত এই মাদকের চালান পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited