চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

করোনা প্রতিরোধে টিকা নিলেন চসিক মেয়র রেজাউল

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:১৯ পিএম, ২০২১-০৩-০২

করোনা প্রতিরোধে টিকা নিলেন চসিক মেয়র রেজাউল

করোনা প্রতিরোধে টিকা নিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।  মঙ্গলবার (২ মার্চ) বেলা সোয়া দুইটায় চসিক জেনারেল হাসপাতালে টিকা নেন তিনি। এ সময় কাউন্সিলর গিয়াস উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।  দেশের মানুষের জন্য বিনামূল্যে করোনা প্রতিরোধী টিকার ব্যবস্থা করায় মেয়র প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। মেয়র রেজাউল করিমকে টিকা দেন হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট আশীষ বর্ধন।  টিকা নেওয়ার পর মেয়র বলেন, আমি নগরের অভিভাবক হিসেবে ভ্যাকসিন নিয়েছি আপনারাও নিয়ম মেনে টিকা নিন। বিশ্বের বিভিন্ন ক্ষমতাধর রাষ্ট্র যেখানে এখনো ভ্যাকসিন পায়নি সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তায় বাংলাদেশ ভ্যাকসিন পেয়েছে যা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।   এ সময় করোনা ভ্যাকসিন নিয়ে গুজবে কান না দেওয়ার ও আহ্বান জানিয়ে মেয়র বলেন, টিকা নিয়ে গুজবে কান দেবেন না। যারা গুজব ছড়াচ্ছে তারাও নিয়মিত টিকা নিচ্ছেন। সাবেক মেয়র, প্রয়াত নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীকে স্মরণ করে মেয়র রেজাউল বলেন, একসময় চসিকের স্বাস্থ্যখাতের বেশ সুনাম ছিল। এ হাসপাতাল তার দূরদর্শী চিন্তা। উনি মেয়র থাকাকালে নগরের প্রাণকেন্দ্রে হাসপাতালের জন্য শতকোটি টাকার জায়গা কিনেছিলেন। এটি ছিল ব্যক্তিগতমালিকানাধীন জায়গা ছিল। যতটুকু জানি এখানে ২৪ গণ্ডা জায়গা আছে। উনি চাইলে নিজের নামে, পরিবারের নামে এ জায়গা নিতে পারতেন। উনি জননেতা। চট্টগ্রামের মানুষের প্রতি দরদ ছিল। আজ যে মানুষ সেবা নিচ্ছেন তিনি কবরে শান্তি পাচ্ছেন। একজন মানুষ চিকিৎসাসেবা নিয়ে সন্তুষ্ট চিত্তে ফিরে যান সেই দোয়াটুকু তিনি পান।   আমি আশ্বস্ত করতে চাই, আমাদের সীমাবদ্ধতা আছে, স্বল্পতা আছে। তারপরও আমি কথা দিতে পারি স্বাস্থ্য বিভাগের জন্য যা যা কিছু করা দরকার সেটা আমি করব। আমি শুধু বিনীত আবেদন জানাব, আপনারা অতীতে যে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছিলেন এখনো সেই ঐতিহ্য ধারণ করে সেই ভূমিকা রাখবেন। স্বাস্থ্যকর্মী, চিকিৎসকরা আন্তরিকভাবে কাজ করছেন। শুধু একটু সহযোগিতার প্রয়োজন।   যারা চসিক জেনারেল হাসপাতালে কোভিড প্রতিরোধী টিকা নিয়েছেন উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। টিকাদান প্রক্রিয়ায় চলমান পদ্ধতিতে আপনাদের সুনাম হচ্ছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের সুনাম হচ্ছে।  

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর