চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চন্দনাইশে ২টি ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম‍্যমান আদালত 

চন্দনাইশ প্রতিনিধি :    |    ০৪:৩৬ পিএম, ২০২১-০৩-০২

চন্দনাইশে ২টি ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম‍্যমান আদালত 

চন্দনাইশে পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানো লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন চট্টগ্রামের যৌথ অভিযানে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের আওতাধীন চট্টগ্রাম জেলার চন্দনাইশ এলাকায় অবৈধ ২টি ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।   ২ মার্চ সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী । এই সময় জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক নুর হাসান সজীব,  র‍্যাব-৭, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস‍্যরা উপস্থিত ছিলেন। অভিযানে কাঞ্চন নগরের রেল গেইটের পূর্বে অবস্হিত মনির আহমদের বিবিসি ও নুরুল হাকিমের মালিকানাধীন এনএসওয়াই এ দুটি ইট ভাটা গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে ইটভাটা গুলোর চিমনীসহ গুড়িয়ে দিয়ে এগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। অভিযানে কাঁচা ইট ও ইট তৈরীর সরঞ্জামাদি ধ্বংস করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযান পরিচালনাকারী ম‍্যাজিষ্ট্রেট। পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  নুর হাসান সজীব জানান, উচ্চ আদালতের নির্দেশে  চন্দনাইশ এলাকায় অবৈধ ভাবে গড়ে উঠা ২টি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয় । যে গুলোর কোন বৈধ কাগজপত্র ও অনুমোদন নেই। এদিকে কয়েকজন শ্রমিকের সাথে আলাপচারিতায় জানা  যায় এর আগেও ইটভাটা ধ্বংসের ফলে শতশত শ্রমিক বেকার হয়ে পড়েছে। ইটভাটা মালিক মোহাম্মদ আলী জানান, তারা এই অভিযানের ফলে কোটি কোটি টাকা লোকসান সহ ঋনগ্রস্ত হওয়ার আশংকা করছেন তারা।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর