শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ১২:২৪ পিএম, ২০২১-০৩-০২
বোয়ালখালীতে এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর ২য় সেমিফাইনাল খেলায় পশ্চিম কধুরখীল ইউনিয়ন ফুটবল একাদশ ও চরণদ্বীপ ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যকার খেলা নির্ধারিত সময়ে ড্র হয়। পরে খেলা টাইব্রেকারে গড়ালে পশ্চিম কধুরখীল ফুটবল একাদশ ৬-৫ কাছে চরণদ্বীপ ইউনিয়ন ফুটবল একাদশ পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেন।
গত সোমবার (১ মার্চ) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন পশ্চিম কধুরখীল ফুটবল একাদশের ১৪ নং জার্সি পরিহিত খেলোয়াড় আফরিল। তাকে পুরষ্কার হাতে তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল। এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির প্রধান উপদেষ্টা ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ এমপি।
এতে আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সাহাদাত হোসেন, উপদেষ্টা সদস্য নুরুল আবছার, সহ সভাপতি রেজাউল করিম বাবুল, সাইদুর রহমান খোকা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, থানার অফিসার ইনচার্জ আবদুল করিম, টুর্নামেন্ট কমিটির যুগ্ম মহাসচিব এস এম আলী আকবর, মোঃ জহুরুল ইসলাম জহুর, হারুন ইসলাম বাবলু, সদস্য কাজি জসিম উদ্দিন, শেখ শহীদুল আলম, সাইফুউদ্দীন, কামরুজ্জমান। মিডিয়া উপ কমিটি চেয়ারম্যান চৌধুরী লোকমান,এস এস জসিম চেয়ারম্যান, সামসুল আলম চেয়ারম্যান, আবদুল মান্নান মোনাফ চেয়ারম্যানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে গত ২৬ শে ফেব্রুয়ারি প্রথম দল হিসেবে শাকপুরা ইউনিয়ন ফুটবল একাদশ পশ্চিম গোমদন্ডী ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited