চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চালের সংকট নেই, তবুও বাড়ছে দাম

স্টাফ রিপোর্টার :    |    ০২:৪০ পিএম, ২০২০-০৮-২৬

চালের সংকট নেই, তবুও বাড়ছে দাম

হঠাৎ করেই অস্থির চালের বাজার। চট্টগ্রামের পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে দাম। এজন্য ব্যবসায়ীরা বন্যা পরিস্থিতিকে দায়ী করেছেন। আর রাইসমিল মালিকরা বলছেন, আড়তে ও বাজারে এ মুহূর্তে চালের কোনো সংকট নেই।
বুধবার (২৬ আগস্ট) পাইকারি চালের বাজার চাক্তাই-খাতুনগঞ্জ ও পাহাড়তলীতে মিনিকেট আতপ বিক্রি হচ্ছে ২২৫০ টাকা, দিনাজপুরী পাইজাম ২৬০০ টাকা, চিনিগুড়া চাল ৩০০০ থেকে ৪৭০০ টাকা, ৫০ কেজি বস্তার বেতি আতপ ২০০০ টাকা, স্বর্ণা সিদ্ধ ২২৬০ থেকে ২২৬৫ টাকা, ২৫ কেজি বস্তার নাজিরশাইল সিদ্ধ ১৪৮০ টাকা, মোটা সিদ্ধ চাল ১৭০০ থেকে ১৮০০ টাকা।
পাইকারি বাজারে চালের দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। বস্তাপ্রতি দাম বেশি নেওয়া হচ্ছে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত।
চাক্তাই চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম বলেন, কোরবানির ঈদের পর থেকেই চালের বাজার অস্থির। ঈদের আগে ধান মণপ্রতি ৯২৫ টাকা ছিল, সেটা বেড়ে এখন হয়েছে ১০৫০ টাকা। দুই মণ ধান থেকে পাওয়া যায় ৫০ কেজি চাল। ধানের এই বাড়তি দামের কারণে চালের দামও বেড়েছে।  
সম্প্রতি চালের দাম যাচাই করতে খাতুনগঞ্জে যায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় বেশি দামে চাল বিক্রি, মূল্যতালিকা না টাঙানো এবং স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনার দায়ে চারজন চাল ব্যবসায়ীকে জরিমানা করা হয় এবং চালের দাম না বাড়ানোর জন্য সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের কাছে ব্যবসায়ীরা চিনিগুড়া চাল ২২০০ টাকা, জিরাশাইল চাল ২৪৫০ টাকা, বালাম সিদ্ধ চাল ১৮০০ টাকা, পাইজাম চাল (২৫ কেজি বস্তা) ১১০০ টাকায় কিনে বিক্রি ১১৫০ টাকা, দেশি বেতি চাল ১৮৫০ টাকায় কিনে ১৯০০ টাকায় বিক্রি ও ইরি আতপ চাল (৫০ কেজি বস্তা) ১৭৯০ টাকায় কিনে ১৮২০ টাকায় বিক্রির দাবি করলেও বাজারে দাম এর চেয়েও বেশি।
জানা গেছে, মোটা চালের দাম এখন গত বছরের চেয়ে ২৮ শতাংশ বেশি। গত বোরো মৌসুমে প্রায় ২ কোটি টন চাল উৎপাদিত হয়। চলতি বছর আমন ওঠার আগ পর্যন্ত দেশে ৫৫ লাখ টন চাল উদ্বৃত্ত থাকবে বলে দাবি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের। এখন সরকারের কাছে প্রায় সাড়ে ১০ লাখ টন চাল মজুদ আছে।
চাক্তাই রাইচ মিল সমিতির সভাপতি শান্ত দাশগুপ্ত বলেন, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে বন্যার কারণে ধানের দাম বাড়ার ফলে চালের দামও বেড়ে গেছে। তবে আড়তে ও বাজারে চালের কোনো সংকট নেই।

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর