চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ভারতের তৈরি টিকা নিলেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:৪৭ পিএম, ২০২১-০৩-০১

ভারতের তৈরি টিকা নিলেন নরেন্দ্র মোদি

নিজ দেশের উৎপাদিত করোনাভাইরাসের টিকা গ্রহণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (১ মার্চ) সকালে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সার্ভিসেস (এআইআইএমএস) হাসপাতালে তিনি টিকা গ্রহণ করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

দেশজুড়ে জাতীয়ভাবে দ্বিতীয় পর্যায়ের টিকাদান কর্মসূচির শুরুতে প্রথম টিকা নিলেন নরেন্দ্র মোদি। নিজেদের তৈরি কোভ্যাক্সিন গ্রহণ করেছেন তিনি। ভারত বায়োটেক এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেলে রিসার্চ যৌথভাবে এই টিকা উৎপাদন করেছে।

প্রধানমন্ত্রী মোদিকে করোনার টিকা দেন নার্স পি নিভেদা। টিকা নেওয়ার পর ৩৫ মিনিট চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে ৭ টার দিকে তার বাসভবনের দিকে রওনা দেন মোদি। টিকা গ্রহণের একটি ছবি পোস্ট করে নিজের টুইটার অ্যাকাউন্টে নরেন্দ্র মোদি লিখেছেন, এইমসে গিয়ে করোনার প্রথমদফার ডোজ নিলাম। কোভিডের বিরুদ্ধে যেভাবে চিকিৎসক ও বিজ্ঞানীরা লড়েছেন, তা সত্যিই অভাবনীয়।

তিনি লিখেছেন, যারা টিকা নেওয়ার যোগ্য তাদরকে অনুরোধ করব টিকা নিতে। চলুন সকলে মিলে একসঙ্গে কোভিড মুক্ত ভারত গড়ে তুলি। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী সকাল সকাল টিকা গ্রহণ করেছেন। সাধারণ মানুষ যাতে অসুবিধায় না পড়েন সেজন্য সড়কে কোনও ধরনের যান নিয়ন্ত্রণ ছাড়াই সাধারণভাবে তাকে বহন করা গাড়ি হাসপাতালে পৌঁছায়। 

কোভ্যাক্সিন ছাড়াও অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অস্ট্রাজেনেকার উদ্যোগে কোভিশিল্ড টিকা উৎপাদন করছেন পুনে ভিত্তিক প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। ১৬ জানুয়ারি থেকে দেশটিতে এই টিকাও প্রয়োগ করা হচ্ছে। এছাড়া রাশিয়া ও কানাডার দুটি টিকা প্রয়োগের অনুমতির পরিকল্পনাও নিয়েছে কর্তৃপক্ষ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই পর্যায়ে ৬০ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের টিকা দেওয়া হবে। সেইসঙ্গে ৪৫ থেকে ৫৯ বছর বয়সী যাদের কোমর্বিডিটি (অসুস্থতা) রয়েছে, তাদেরও দেওয়া হবে টিকা।
 

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর