শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৭:৫৪ পিএম, ২০২১-০২-২৭
বহু বছর পর বোয়ালখালীতে আবারো চালু হচ্ছে বিআরটিসি বাস সার্ভিস সেবা। আগামী ২ মার্চ থেকে বহদ্দারহাট থেকে বোয়ালখালী রুটে চালু হবে এ বাস সার্ভিস। মঙ্গলবার (২ মার্চ) জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাস সার্ভিস উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানা যায়, বিআরটিসির বাস সার্ভিস বহদ্দারহাট থেকে বোয়ালখালীর হাওলা সড়ক, উপজেলা অফিসের সামনে কানুনগোপাড়া হয়ে আহল্লা দাশের দিঘী পাড় পর্যন্ত যাতায়াত করবে। স্থানীয় সাংসদ চট্টগ্রাম-৮ আসনের এমপি মোছলেম উদ্দিন আহমদের নেতৃত্বে সম্ভাব্যতা যাচাইয়ে সংস্থার কর্মকর্তারা উপজেলার বিভিন্ন সড়ক-উপ সড়কগুলো পরিদর্শন করেছেন। এর আগে গত ২৪ শে ফেব্রুয়ারি (বুধবার) সকালে সম্ভাব্যতা যাচাইয়ে উপজেলার সামনে হয়ে অলি বেকারি পর্যন্ত চালকদের ট্রায়াল দেওয়া হয়। এই বিষয়ে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেন, ‘আগামী ২ মার্চ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বাস সার্ভিস উদ্বোধন করবেন। প্রাথমিকভাবে এ সড়কে নামানো হবে বিআরটিসির ৪টি বাস। তবে যান্ত্রিক কাজ সমাপ্ত না হওয়ার শুরুতে ৩ টি বাস রাস্তায় চলাচল করবে। বাসগুলো বহদ্দারহাট হতে আপাতত উপজেলার সামনে হয়ে অলি বেকারী পর্যন্ত যাবে। পরে সড়কের কাজ সম্পূর্ণ শেষ হলে কানুনগোপাড়া হয়ে দাশেরদিঘী পর্যন্ত যাতায়াত করবে। এই বাস সার্ভিস সেবার ভাড়ার বিষয়ে জানতে চাওয়া হলে কর্মকর্তারা জানাই এখনও পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়নি। এই বিষয়ে বৈঠকের পর এমপি মোছলেম উদ্দিন নিজেই ঘোষণা দিবেন।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited