শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:২১ পিএম, ২০২১-০২-২৭
দেশের তরুণরা স্বপ্ন দেখার পাশাপাশি নেতৃত্বও সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রাম কসমোপলিটনের 'চেইন হ্যান্ডওভার সিরোমনি ২০২১' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের দেশের তরুণরা স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন পূরণে নেতৃত্ব সৃষ্টি করছে। উন্নত জাতির বুনিয়াদ আছে, অতীত আছে । আমাদের জাতি অনেক প্রতিকূলতা মোকাবেলা করেছে। জাতির পিতার নেতৃত্বে ৩০ লাখ শহীদ, ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন করেছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ চাই। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতার স্তম্ভ ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছে। বিকৃত ইতিহাস পড়ে শিশুরা বড় হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ক্ষুধা, দারিদ্র্য থেকে মুক্তি দিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ করেছেন। একসময় সাবমেরিন কেবল বিনামূল্যে বসাতে পারতাম, বিএনপি বলল নিরাপত্তার জন্য হুমকি হবে। এখন ডিজিটাল দেশ হওয়ায় মানুষের আয় বেড়ে গেছে। আমাদের তরুণদের উদ্বুদ্ধ করতে হবে। নিজেকে ভালোবাসলে মানুষকে, প্রতিবেশীকে ভালোবাসতো হবে।
বিশেষ অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রাম বাংলাদেশের প্রবেশদ্বার। একসময় চট্টগ্রাম ব্যবসার ক্ষেত্রে দেশকে নেতৃত্ব দিয়েছে। সেটা যেন আবার ফিরিয়ে আনতে পারি। চট্টগ্রামকে সুন্দর পরিকল্পিতভাবে গড়তে হলে সকলের দায়িত্ব রয়েছে। আমি ব্যবসায়ী, বুদ্ধিজীবী, ডাক্তার, পরিকল্পনাবিদ সবার পরামর্শ নিতে চান। টেকসই উন্নয়নের জন্য যদি গ্রহণযোগ্য পরামর্শ হয় কাজে লাগাব। তরুণ ব্যবসায়ীদের আহ্বান জানাব চট্টগ্রামকে গড়ে তুলতে দায়িত্ব পালন করুন। এ শহর আপনার আমার সবার বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে কি নোট স্পিকার ছিলেন জেসিআই বাংলাদেশের সভাপতি নিয়াজ মোরশেদ এলিট। তিনি বলেন, আট বছর আগে জেসিআই নিয়ে কাজ শুরু করি। ২০১২ সালে শুরু করতে পেরেছি বলে আজ এত বেশি ইয়াং বিজনেস লিডার পেয়েছি। আজ তার মনে শান্তির জায়গা তৈরি হয়েছে। অনেক তরুণ উদ্যোক্তার পণ্য, সেবা প্রদর্শন করতে পেরেছে জেসিআই। শুধু ব্যবসায়ী নন, পাশাপাশি সব তরুণদের প্রশিক্ষণ, উদ্বুদ্ধকরণ, গাইডলাইন দিতে হবে। দেশের জনসংখ্যার মধ্যে তারুণ্যের শক্তিটা যেন বিপর্যয়ে পরিণত না হয়।
অনুষ্ঠানে নতুন কমিটির নির্বাহী সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এসএম ইশতিয়াক উর রহমান, সহ-সভাপতি রাজু আহমেদ, মোহাম্মদ জালাল হোসেন, সাধারণ সম্পাদক আবু বকর সাহেদ, কোষাধ্যক্ষ মো. আশরাফ বান্টি, জেনারেল লিগ্যাল কনসাল জেসির চৌধুরী, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু প্রেসিডেন্ট মোহাম্মদ রুবায়েল শাফি, পরিচালক আয়াজ ইসলাম চৌধুরী, মো. আবু তৈয়ব, মোহাম্মদ ইসমাইল, সুদর্শন দেবাশীষ দাশ, ইঞ্জিনিয়ার এমএন আব্বাস আদনান ও মীর মোহাম্মদ নাসির এবং বিদায়ী কমিটির নেতৃবৃন্দের হাতে ক্রেস্ট তুলে দেন বিদায়ী সভাপতি।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited