শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০১:২৭ পিএম, ২০২১-০২-২৭
চট্টগ্রামের পটিয়ায় দ্রুতগামী বাসের ধাক্কায় মফিজুল ইসলাম (৪০) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে পটিয়া পৌরসভার ইন্দ্রপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মফিজুল আলম চন্দনাইশ উপজেলার দক্ষিণ গাছবাড়িয়া এলাকার মৃত আব্দুল আলিমের ছেলে। মফিজুল ইসলাম চট্টগ্রাম জজ কোর্টের অ্যাডভোকেট বলে জানিয়েছেন তার স্বজনরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর আরোহী সাজ্জাদ হোসেন (২৫)। তারা সম্পর্কে শ্যালক ও দুলাভাই।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, চন্দনাইশ থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে ইন্দ্রপুল এলাকায় চট্টগ্রামগামী একটি বাস মফিজুল ইসলামের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল হতে ছিটকে পড়েন দুই আরোহী। স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনের মৃত্যু হয়।
এদিকে নিহতের স্বজনরা জানান, গুরুতর আহত মফিজুল ইসলামকে নগরীর পার্ক ভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited