শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:০৭ পিএম, ২০২১-০২-২৭
নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, নির্বাচনি পরিবেশ নষ্ট করে অতি উৎসাহী প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং কিছু রাজনৈতিক কর্মী। একজন ভোটার কাকে ভোট দিবে সেটা ভোটারই ঠিক করবে। আর সেটা যদি না হয় শেষ পর্যন্ত দুর্নামটা কমিশনের ওপর আসে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউজে পৌরসভা ও সিটি করপোরেশনের একটি ওয়ার্ডের নির্বাচনকে সামনে রেখে আয়োজিত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, রাজনীতিবিদরা যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তখন তারা একটি কাউন্সিলর পদও ছাড় দিতে চান না। তখন নিরপেক্ষতার বিষয়টি তারা ভুলে যান। তারা চান যেভাবেই হোক নির্বাচনে যেন তারাই জিতেন।
এসময় কমিশনার বলেন, নির্বাচন একটি প্রতিদ্বন্দ্বিতার বিষয়। নির্বাচনে যদি সকল দল প্রতিদ্বন্দ্বিতা না করে সে নির্বাচনটি তেমন ভালো হয় না। সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচনগুলো অতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল না। যতটা আমরা আশা করেছি।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার রাশেদুল হক, সিএমপি’র উপ পুলিশ কমিশনার মেহেদী হাসান, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান প্রমুখ।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited