শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:০৬ পিএম, ২০২১-০২-২৫
নগরীর কোতোয়ালী থানাধীন সিআরবি ফ্রান্সিস রোড সংলগ্ন পাহাড়ের নিচে বাঁশের তৈরী বেড়ার ঘরের ভিতর জুয়া খেলার আসর বসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (২৪ ফেব্রুয়ারি) বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করে কোতয়ালী থানা পুলিশ।
আটককৃত আসামিরা হলেন ১। মোঃ আবুল হোসেন (৩৫), পিতা-মৃত ইউনুছ মিয়া , মাতা-ফাতেমা বেগম, সাং-সাচার, হাজী বাড়ী, সাচার ইউনিয়ন, থানা-কচুয়া, জেলা- চাঁদপুর, এপি- ৩৪/ই বাচ্চু বাংলো, রেলওয়ে স্টাফ কোয়ার্টার, সিআরবি , থানা-কোতোয়ালী, সহ মোট ১৬ জন।
কোতোয়ালী থানার এসআই মোঃ মোমিনুল হাসান গতকাল (২৪ ফেব্রুয়ারি) ডিউটি করাকালে ব্রীজঘাট এলাকায় অবস্থান করাকালে গোপনে সংবাদ পান। উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) জনাব নোবেল চাকমা মহোদয়ের নেতৃত্বে এসআই মোঃ মোমিনুল হাসান গতকাল (২৪ ফেব্রুয়ারি) রাত ২২:৪৫ ঘটিকার সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সদের নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসর হতে লোকজন ছুটাছুটি করে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় মোঃ আবুল হোসেনসহ আরো ১৬ জনকে আটক করেন।
এ সময় সেখান থেকে ৩০০টি তাস খেলার কার্ড ও ১৪,১২৯ নগদ টাকা উদ্ধার করে।
আসামীদের জিজ্ঞাসাবাদে তারা নাম-ঠিকানা প্রকাশ করে । আসামীরা পেশাদার জুয়াড়ী। আসামীগণ টাকার বিনিময়ে বিনা অনুমতিতে অবৈধভাবে তাস দ্বারা জুয়া খেলে ১৮৬৭ সনের প্রকাশ্যে জুয়া ৪ ধারা অপরাধ সংঘটন করায় এসআই মোঃ মোমিনুল হাসান বাদী হয়ে এজাহার দায়ের করে আসামীদের বিরুদ্ধে ০১টি মামলা রুজু হয়।
আসামীদের কেউ রিক্সা চালায়, কেউ গাড়ীর ভাড়ার ব্রোকার এর কাজ করে, কেউ পিকাপ ড্রাইভার, কেউ কসাইয়ের কাজ করে। সারাদিন যা উপার্জন করে তা রাতেই উড়িয়ে দেয় জুয়া খেলে। তাদের ফেরার অপেক্ষায় বসে থাকে তাদের স্বজনরা। চুলোয় জ্বালাটাও নির্ভর করে তাদের বাড়ি ফেরার উপর। অথচ আসামীরাই উপার্জিত সব টাকা উড়িয়ে দেয় জুয়া খেলায়।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited