শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৬:৩৭ পিএম, ২০২১-০২-২৫
দেশব্যাপী মাদকের ভয়াল বিস্তাররোধে প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাবের ভূমিকা ছিল প্রশংসনীয়। তারঁই ধারাবাহিকতায় ২৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে মীরসরাইয়ের মিঠাছড়া থেকে ৪৮৭ বোতল ফেনসিডিল ও সাড়ে ৪ কেজি গাঁজাসহ আব্দুল মান্নান (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। গোপন সংবাদের ভিওিতে র্যাব-৭ সিপিসি-১ ফেণী ক্যাম্প জানতে পারে মাদক ব্যবসায়ীদের একটি চক্র সিএনজি অটোরিকশা যোগে মাদকদ্রব্য নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রাম আসছে এমন খবর পেয়ে মীরসরাইয়ের মিঠাছরা বাজারের মেসার্স ভূঁইয়া অটোসের সামনে অবস্থান নিয়ে চেকপোস্ট স্থাপন করে সেখানে গাড়ি তল্লাশি করা হয়। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি সিএনজি অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হলে চালককে তা থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু সেটি না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে আব্দুল মান্নানকে (৪৫) আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২টি প্লাস্টিক ব্যাগের ভিতর থেকে ৪৮৭ বোতল ফেনসিডিল এবং ১টি প্লাস্টিক ব্যাগের ভিতর থেকে সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামি ও জব্দকৃত মাদক দ্রব্য মীরসরাই সার্কেলের আওতাধীন মীরসরাই থানায় হস্তান্তর করা হয়।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চাঞ্চনাবাদ ইউনিয়নের উত্তর মুরাদাবাদ এলাকায় অস্ত্র মামলার আসামি বা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের আলীকদমে অবৈধভাবে মাটি উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতয়ালী ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী চট্টগ্রাম দেওয়ানহাটে কালীবাড়ির উপদেষ্টা ডা:টিপু পালের ছোট মেয়ে শ্রুতি পালের উ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : এম এ হাসান, টেকনাফ কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড রাজারছড়া এলাকায় টেকনাফ মডেল থান...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : এম এ হাসান, টেকনাফ কক্সবাজারের টেকনাফে বিজিবি’র বিশেষ অভিযান: ৩ জন আসামিসহ ১ লাখ ৩০ হাজার পিস ইয়া...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited