চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চকবাজার কালভার্ট নির্মাণের কাজ করার সময় স্কেভেটরের আঘাতে ফেটে গেছে ওয়াসার পানি সরবরাহ লাইন

নগরীর অনেক এলাকায় পানি সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক    |    ০২:২১ পিএম, ২০২১-০২-২৫

চকবাজার কালভার্ট নির্মাণের কাজ করার সময় স্কেভেটরের আঘাতে ফেটে গেছে ওয়াসার পানি সরবরাহ লাইন

চকবাজার শেঠ প্রপার্টিজের সামনে কালভার্ট নির্মাণের কাজ করার সময় স্কেভেটরের আঘাতে ফেটে গেছে ওয়াসার পানি সরবরাহ লাইন। গতকাল বুধবার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। এরপর বন্ধ করে দেওয়া হয়েছে মদুনাঘাট শেখ রাসেল পানি সরবরাহ প্রকল্পের উৎপাদন। এর ফলে নগরীর বিশাল এলাকা চান্দগাঁও, বহদ্দারহাট, বাদুরতলা, কাপাসগোলা, কাতালগঞ্জ, চকবাজার, সিরাজ দৌল্লাহ রোড, আন্দরকিল্লা, নজির আহম্মদ চৌধুরী সড়ক, লালদিঘি, কোতোয়ালী, নন্দনকানন, চৈতন্যগলি, রিয়াজউদ্দিন বাজার, এনায়েত বাজার, নিউমার্কেট, সদরঘাট, মাঝিরঘাটসহ আশপাশে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। পাইপ ফেটে যাওয়ায় কালভার্টের চারদিকে ওয়াসার পানিতে সয়লাব হয়ে যায়। এতে দুর্ভোগে পড়ে পথচারীরা। চট্টগ্রাম ওয়াসার চিফ ইঞ্জিনিয়ার মাকসুদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চকবাজার এলাকায় কালভার্টের নির্মাণ কাজে স্কেভেটরের আঘাতে বুধবার রাত আনুমানিক ৭টায় ওয়াসার ২৪ ইঞ্চি ব্যাসার্ধের পানি সরবরাহ পাইপলাইন ফেটে যায়। খবর পেয়ে ওয়াসার লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পাইপলাইন মেরামতের কাজে জড়িত হয়ে পড়েন। একই সাথে মদুনাঘাট শেখ রাসেল পানি সরবরাহ প্রকল্পের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এ কারণে নগরীর বিশাল এলাকায় পানি সরবরাহ বন্ধ থাকবে।’ প্রসঙ্গত, মদুনাঘাট শেখ রাসেল পানি সরবরাহ প্রকল্পের মাধ্যমে হালদা নদী থেকে দৈনিক ৯ কোটি লিটার পানি উত্তোলন করে ওয়াসা। পরিশোধনের পর এ পানি নগরীর বিশাল এলাকা জুড়ে সরবরাহ দেওয়া হয়। কিন্তু প্রকল্পের উৎপাদন বন্ধ থাকায় নগরীর কয়েক লাখ মানুষকে পানি সংকটে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এদিকে এডিসি হিল রিজার্ভার পরিষ্কার ও জীবানুমুক্তকরণ কাজের জন্য আগামীকাল ২৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৮টা থেকে ২৮ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত ৪৮ ঘণ্টা নগরীর বেশ কয়েকটি এলাকায় ওয়াসার পানি সরবরাহ বন্ধ থাকবে। এ সময় নজির আহম্মদ চৌধুরী সড়ক, নন্দনকানন, চৈতন্যগলি, রিয়াজউদ্দিন বাজার, এনায়েত বাজার, নিউমার্কেট, আন্দরকিল্লাসহ আশপাশের এলাকায় পানি সরবরাহ থাকবে না বলে ওয়াসার পক্ষ থেকে জানানো হয়েছে।

রিটেলেড নিউজ

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত


গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত


তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত


ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত


বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম  মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত


ধারাবাহিক পর্ব-২: সিডিএতে এলইউসি ও নকশা অনুমোদনের অনিয়ম ও দূর্নীতিতে দায় কার

ধারাবাহিক পর্ব-২: সিডিএতে এলইউসি ও নকশা অনুমোদনের অনিয়ম ও দূর্নীতিতে দায় কার

আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর