চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে মামলা তার স্ত্রীর 'প্রথম স্বামীর', পিবিআইকে তদন্তের নির্দেশ

স্পোর্টস ডেস্ক :    |    ০৫:৫৫ পিএম, ২০২১-০২-২৪

ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে মামলা তার স্ত্রীর 'প্রথম স্বামীর', পিবিআইকে তদন্তের নির্দেশ

 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তামিমা সুলতানার প্রথম স্বামী রাকিব হাসান।

মিস্টার হাসানের আইনজীবী ইশরাত হাসান বিবিসি বাংলাকে বলেছেন, আদালত 'তামিমা সুলতানার স্বামী' রাকিব হাসানের জবানবন্দী গ্রহণ করেছেন এবং বিষয়টি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত। মার্চের ৩০ তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে পিবিআইকে। মিস্টার হাসান তামিমা সুলতানাকে তার স্ত্রী দাবি করে গত কয়েকদিন ধরে গণমাধ্যমে কথা বলে আসছেন। বিষয়টি নিয়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে। আবার গত ১৪ই ফেব্রুয়ারি ঢাকার একটি রেস্তোঁরায় এক অনুষ্ঠানে তামিমা সুলতানা ও নাসির হোসেন বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

কী আছে মামলার আবেদনে?

মামলার আবেদনে বলা হয়েছে রাকিব হাসান ও তামিমা সুলতানা ২০১১ সালের ২৬শে ফেব্রুয়ারি তিন লাখ এক টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পরবর্তীতে তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয় যার বয়স এখন আট বছর। পেশায় কেবিন ক্রু তামিমা সুলতানা ১০ই মার্চ ২০২০ সালে সৌদি আরবে গিয়ে করোনার কারণে আর দেশে ফিরতে পারেননি। তবে এ সময়েও মিস্টার হাসানের সাথে তার যোগাযোগ ছিলো বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়।

ইশরাত জাহান বলেন, গত ১৪ই ফেব্রুয়ারি নাসির হোসেন ও তামিমা সুলতানার 'কথিত বিবাহের' ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা বাদীর নজরে আসে উল্লেখ করে মামলার আবেদনে বলা হয় বাদী এ ছবি দেখে হতবাক হয়ে যান। মামলায় বলা হয়, "১নং আসামি (তামিমা সুলতানা) বাদী (রাকিব হাসান) এর সাথে বিবাহের সম্পর্ক চলমান থাকাবস্থায় ২নং আসামি (নাসির হোসেন)র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন"।

তবে ক্রিকেটার নাসির হোসেন বা তার সদ্য বিবাহিত স্ত্রীর দিক থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে থানায় একটি জিডি করেছিলেন রাকিব হাসান।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর