শিরোনাম
ঢাকা অফিস : | ০১:১০ পিএম, ২০২১-০২-২৪
রাজধানীর দারুসসালাম থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ রাসেল বেপারী (৩২) ও মোঃ তুহিন শেখ ওরফে রাব্বি (২৪)।গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসএম রেজাউল হক বলেন, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দারুসসালাম থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ক্রয় করত। ক্রয়কৃত ইয়াবা স্কচটেপ দিয়ে ক্যাপসুলের মত তৈরী করে পেটের ভিতরে বহন করে ঢাকায় নিয়ে আসতো। এরপর মলত্যাগের মাধ্যমে অপসারন করে ঢাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করতো।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দারুসসালাম থানায় মামলা রুজু হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চাঞ্চনাবাদ ইউনিয়নের উত্তর মুরাদাবাদ এলাকায় অস্ত্র মামলার আসামি বা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের আলীকদমে অবৈধভাবে মাটি উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতয়ালী ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী চট্টগ্রাম দেওয়ানহাটে কালীবাড়ির উপদেষ্টা ডা:টিপু পালের ছোট মেয়ে শ্রুতি পালের উ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : এম এ হাসান, টেকনাফ কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড রাজারছড়া এলাকায় টেকনাফ মডেল থান...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : এম এ হাসান, টেকনাফ কক্সবাজারের টেকনাফে বিজিবি’র বিশেষ অভিযান: ৩ জন আসামিসহ ১ লাখ ৩০ হাজার পিস ইয়া...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited