চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ: ১৩ ইউনিটের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৪৯ পিএম, ২০২১-০২-১০

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ: ১৩ ইউনিটের কমিটি ঘোষণা

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ১৩ ইউনিটের আহ্বায়ক ও আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাকলিয়া থানা ছাত্রলীগের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মিজানুর রহমানকে ও এক নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয় আনিসুল ইসলাম আজাদকে। এছাড়া আরও ১১ জনকে যুগ্ম আহ্বায়ক ও ১৩ জনকে সদস্য করা হয়।  হাজী মুহাম্মদ মহসীন কলেজ ছাত্রলীগের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে কাজী নাঈমকে ও এক নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয় মিজানুর রহমানকে। এছাড়া আরও ৫ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ৩২ জনকে সদস্য করা হয়। চকবাজার থানা ছাত্রলীগের কমিটি এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি করা হয় জাহিদুল ইসলাম ইরাককে ও সাধারণ সম্পাদক করা হয় জিএম তৌসিফকে।   হালিশহর থানা ছাত্রলীগের কমিটিতে আহ্বায়ক করা হয় আব্দুর রহিম জিসান এবং এক নম্বর যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল হক চৌধুরী।  বায়েজিদ থানা ছাত্রলীগের কমিটিতে আহ্বায়ক করা হয় সুলতান মাহমুদ ফয়সাল ও এক নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে রুবেল খান। পাহাড়তলী থানা ছাত্রলীগের কমিটি এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি মো. আশিকুর রহমান প্রিন্স ও সাধারণ সম্পাদক করা হয় ইয়াছিন আরাফাত আরমান। এছাড়া আংশিক কমিটির মধ্যে ১৭ নম্বর বাকলিয়া ওয়ার্ডে সভাপতি করা হয় রিয়াজ উদ্দিন কাদের ও সাধারণ সম্পাদক সুহৃদ বড়ুয়া শুভ। ১৯ নম্বর বাকলিয়া ওয়ার্ডে সভাপতি করা হয় গোলামুর রহমান চৌধুরী রিজান ও সাধারণ সম্পাদক মো. ইমতিয়াজ হোসেন রাহাত। ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে ছাত্রলীগের সভাপতি করা হয় সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক করা হয় মুজিবুর রহমান রাসেল। ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে ছাত্রলীগের সভাপতি মাহফুজ আহমেদ ফাহিম ও সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন তৌসিফ। ১২ নম্বর সরাই পাড়া ওয়ার্ডে ছাত্রলীগের সভাপতি করা হয় হান্নান খান ফয়সাল ও সাধারণ সম্পাদক করা হয় ইমাম হোসেন ইমন। ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডে ছাত্রলীগের সভাপতি করা হয় জাবেদ রহিম মুন ও সাধারণ সম্পাদক করা হয় ইমরান হোসেন বাবু। নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বাংলানিউজকে বলেন, মহানগর ছাত্রলীগকে শক্তিশালী করতে ১৩ ইউনিটের আহ্বায়ক ও আংশিক কমিটি ঘোষণা করা হয়। এসব কমিটির মাধ্যমে নগর ছাত্রলীগ আরও বেশি শক্তিশালী হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। কমিটির বিষয়ে ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুর মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর