চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আবারও পুরোনোদের হাতে বন্দরের ৬ জিসিবি টার্মিনাল 

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৪৪ পিএম, ২০২১-০২-১০

আবারও পুরোনোদের হাতে বন্দরের ৬ জিসিবি টার্মিনাল 

চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) ছয়টি টার্মিনালে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ের জন্য আবারও নিয়োগ পাচ্ছে আগের ৬ প্রতিষ্ঠান। সোমবার (৮ ফেব্রুয়ারি) ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। ‘সিঙ্গেল স্টেজ টু অ্যানভেলপ’ পদ্ধতিতে আহূত দরপত্র জমা করার শেষ সময় অতিক্রান্ত হওয়ার পর খোলা হয়েছে টেকনিক্যাল অফার। বন্দর সূত্রে জানা গেছে, ছয় লটে ১৪টি দরপত্র পেশ হয়। বিদ্যমান ছয় অপারেটর প্রতিষ্ঠান এবং একমাত্র টার্মিনাল অপারেটর দুটি করে লটে দরপত্র জমা দেয়। ১ ও ৫ নম্বর লট ছাড়া অপর ৪টি লটে বর্তমান অপারেটররাই দুটি করে দরপত্র জমা করেন। দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো- ৬ নম্বর বার্থে এফ কিউ খান অ্যান্ড ব্রাদার্স, ফজলী সন্স ও সাইফপাওয়ারটেক লিমিটেড। ৯ নম্বর বার্থে এফ কিউ খান অ্যান্ড ব্রাদার্স ও ফজলী সন্স। ১০ নম্বর বার্থে বশির আহমেদ অ্যান্ড কোম্পানি এবং মেসার্স এ অ্যান্ড জে ট্রেডার্স। ১১ নম্বর বার্থে বশির আহমেদ অ্যান্ড কোম্পানি ও মেসার্স এ অ্যান্ড জে ট্রেডার্স। ১২ নম্বর বার্থে এভারেস্ট পোর্ট সার্ভিসেস, এম এইচ চৌধুরী ও সাইফপাওয়ারটেক। ১৩ নম্বর বার্থে এভারেস্ট পোর্ট সার্ভিসেস ও এম এইচ চৌধুরী। জানা গেছে, এবার দরপত্রের অন্যতম শর্ত ছিল গত ১০ বছরের যে কোনও ২ বছরে কমপক্ষে এক লাখ টিইউস কন্টেইনার হ্যান্ডলিং এর অভিজ্ঞতা। যে কোনও সমুদ্র বন্দরের কথা দরপত্রে থাকলেও আলোচ্য শর্তটি পূরণের সক্ষমতা কেবলমাত্র চট্টগ্রাম বন্দরে নিয়োজিতদের রয়েছে। অর্থাৎ বর্তমান ৬ অপারেটর এবং টার্মিনাল অপারেটর সাইফপাওয়ারটেক লিমিটেডই কেবল এই সক্ষমতাসম্পন্ন। এছাড়া দরপত্রে অংশগ্রহণকারিদের প্রস্তাবের প্রেক্ষিতে বেশকিছু শর্ত শিথিল করা হয়। অপারেটর কর্তৃক ৩০ ইউনিট ট্রাক্টর ট্রেইলার সরবরাহের শর্ত ছিল, যা ২০টি করা হয়েছে। টেন্ডার সিকিউরিটির পরিমাণ ১ কোটি টাকা থেকে ৮০ লাখ টাকা করা হয়েছে।  

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর