শিরোনাম
মামুনুর রশিদ সেলিম | ০৬:২৮ পিএম, ২০২১-০২-১০
মানবতার সেবায় নিয়োজিত ব্যক্তি ও দলের সংখ্যা প্রচুর। ইতিহাসে এমন মানুষের সংখ্যাও অনেক যারা পৃথিবীর নির্মাণ ও উন্নতি সাধনে অকাতরে শ্রম দিয়েছেন।
ইতিহাসের পাতা উল্টালেই দেখা যায় অগণন, অসংখ্য মানুষ এসে ভিড় করেছে এবং নিজেদেরকে মানবতার সেবক ও নির্মাতা হিসাবে দাঁড় করাতে যারপরনাই চেষ্টা করেছে। তারাও মানবতার সেবা ও নির্মাণের মাপকাঠিতে বিবেচিত ও উত্তীর্ণ । আমরাও বলি, পৃথিবী ও মানবতার তাদের সমূহ চেষ্টা-অবদান বিচার করে দেখা দরকার। সূক্ষ্ম নিক্তিতে মেপে দেখা দরকার, মানবতার নির্মাণ প্রতিষ্ঠা ও বাস্তবায়নের মাপকাঠিতে পরিপূর্ণভাবে উত্তীর্ণ হতে পারে কে ?
পরম গাম্ভীর্য আর শ্রদ্ধাস্নাত এ কাফেলাটি রীতিমতোই সম্মানিত শাগরেদ হয়ে আসছে যুগে যুগে মানব সভ্যতার। বড় বড় গ্রীক দার্শনিক আর ভারত বর্ষের নামি-দামি জ্ঞান-গুরুদের ছোঁয়ায় এ কাফেলা বরাবরই ছিল অনন্য-বরেণ্য।
তেমনি এক কাফেলায় যুক্ত মানবদরদী, সমাজ সেবক পটিয়ার কৃতি সন্তান এম সালাউদ্দিন মারুফ। মানবতার সেবায় সমাজে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক। মানবতার সেবা করে গেছেন, করছেন, করবেন এই তার প্রতিজ্ঞা। কিছুটা না বলেলই নয়,
পটিয়ার মধ্যম কুসুমপুরা মরহুম নুরুল আলমের পুত্র মধ্যম কুসুমপুরা আলোর সিঁড়ি ক্লাবের প্রধান উপদেষ্টা এম সালাউদ্দিন মারুফ সরকারের ফান্ডে ১০০০ পরিবারকে চাল প্রদান করার জন্য নগদ অর্থ প্রদান করেন করোনাকালীন সময়ে, পটিয়া ৬ নং ইউনিয়নের আলোর ফাউন্ডেশনের পক্ষ থেকে মারুফ পটিয়ার সাবেক ইউএনও ফারহানা জাহান উপমাকে অর্থ সহায়তা প্রদান করেন করোনার দুর্যোগকালীন। এছাড়াও গত ৯ ফেব্রুয়ারি জনসাধারণের সুবিধার্থে কুসুমপুরা ইসলামিয়া মাদ্রাসার সড়কের জন্য কুসুমপুরা ফোরকানিয়া মাদ্রাসার পাশের নিজের জায়গা সামাজিক প্রয়োজনে নিঃস্বার্থভাবে দান করেন ।
উক্ত সড়কের জায়গা প্রদানকালে উপস্থিত ছিলেন মধ্যম কুসুমপুরা সমাজ উন্নয়ন কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নুরু. কুসুমপুরা ইসলামিয়া মাদ্রাসার আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ কামাল.মোহাম্মদ হাশেম সওদাগর, আনোয়ার সওদাগর, হাফেজ আলমগীর, ফারুক, আলমগীর মিয়া, সোলেমান,সৈয়দ,হান্নান। কুসুমপুরা আলোর সিঁড়ি ক্লাবের সভাপতি আরমান, সাধারণ সম্পাদক হায়দারসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এছাড়াও এম সালাউদ্দিন মারুফ আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়া দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান ও দরিদ্র ও অসহায়দের সহযোগিতা করে আসছেন। তাই এই মানবতা ও মানবতাবাদীদের জয় হোক। পৃথিবী বাচুক বিশুদ্ধ অক্সিজেন নিয়ে। মানুষ যুগ যুগ ধরে স্মরণ করুক এসব মানবতাবাদীদের । মানবতা যেন ভুলে না যায় সালাউদ্দিন মারুফদের।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited