চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক    |    ০২:০১ পিএম, ২০২১-০২-১০

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু

উৎসবমুখর পরিবেশে বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন। বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। জানা গেছে, নির্বাচনে মোট প্রার্থী ৪০ জন। আওয়ামী লীগ পন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি পন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ পূর্ণ প্যানেলে নির্বাচন করছে। দল নিরপেক্ষ আইনজীবীদের সংগঠন সমমনা আইনজীবী সংসদ নির্বাচন করছে একটি পদে। সাধারণ আইনজীবী কল্যাণ পরিষদ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন।   আওয়ামী পন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাশেম, সিনিয়র সহ-সভাপতি পদে মো. সেকান্দার চৌধুরী, সহ-সভাপতি প্রার্থী আলী আশরাফ চৌধুরী, সাধারণ সম্পাদক পদে আবুল হোসেন মোহাম্মদ জিয়া উদ্দিন, সহ-সম্পাদক পদে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক পদে এসএম অহিদুল্লাহ, পাঠাগার সম্পাদক পদে মোহাম্মদ নজরুল ইসলাম, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ মনজুরুল আজম চৌধুরী এবং তথ্য ও প্রযুক্তি পদে প্রার্থী হাদী মো. হাম্মাদ উল্লাহ। বিএনপি পন্থী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে সাবেক জেলা পিপি এনামুল হক, সিনিয়র সহ-সভাপতি পদে সৈয়দ আনোয়ার হোসেন, সহ-সভাপতি পদে মুহাম্মদ আবু তাহের, সাধারণ সম্পাদক হিসেবে লড়ছেন মো. সিরাজুল ইসলাম চৌধুরী, সহ-সম্পাদক পদে মো. এরশাদুর রহমান রিটু, অর্থ সম্পাদক প্রার্থী ইমতিয়াজ আহাম্মদ জিয়া, পাঠাগার সম্পাদক প্রার্থী মো. রবিউল হোসেন নয়ন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মো. নাজমুল হাসান সিদ্দিকী এবং তথ্য ও প্রযুক্তি পদে প্রার্থী হয়েছেন মাহমুদ উল আলম চৌধুরী (মারুফ)। দুই প্যানেলের বাইরে দল নিরপেক্ষ সমমনা সংসদ থেকে সাধারণ সম্পাদক পদে লড়ছেন তৌহিদুল মুনির টিপু। সহ-সম্পাদক পদে সাধারণ আইনজীবী কল্যাণ পরিষদ থেকে নির্বাচন করছেন গাজী মো. সাদেকুল আলম। সমন্বয় পরিষদ প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু নাসের রায়হান, ফাতেমা নার্গিস, গাজী মো. শওকত হোসাইন, কাজী শোয়াইব উর রশিদ সিদ্দিকি, খাইরুন নেছা, মোমেনুর রহমান, রহিম উদ্দিন, সাহেদা বেগম, এস এম আরমান মহিউদ্দিন ও জোহরা সুলতানা মুনিয়া। ঐক্য পরিষদ প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন আবদুল সবুর, গাজী মোহাম্মদ আইয়ুব খাঁন, মারুফ মো. নাজেবুল আলম, মো. আবদুল হালিম, মো. আবদুল্লাহ আল মামুন, মো. আবদুল্লাহ আল নোমান, মো. আকতার হোসাইন, মো. সরোয়ান হোসাইন লাভলু, নুর কামাল ও শামসুদ্দোহা মো. মাহতাব হাসান পাভেল। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৪ হাজার ৩৬০ জন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মুজিবুর রহমান খান।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর