শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ১২:২৭ পিএম, ২০২১-০২-০৯
ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার হেঁয়াকো বাজারে আগুনে পুড়ে মারা গেছে লাখ টাকা দামের তিনটি গরু। বেশ কিছু মাটির ঘর, কাঁচা ঘর, একটি আসবাবপত্রের দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ১৬ কিলোমিটার (কিমি) দূরের রামগড় ফায়ার স্টেশনের একটি গাড়ি এলেও পুকুর বা জলাশয় না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। এক ডজনের বেশি হোস (পাইপ) জোড়া দিয়ে একটি পুকুর থেকে পানি সংগ্রহ করতে হয়। স্থানীয় সূত্র জানায়, অগ্নিকাণ্ডে টিনের বেড়া ও ছাউনির মিল্লাত ফার্নিচার, আবদুর রব ও আবদুল মান্নান নামের দুই ভাইয়ের মাটির দেয়ালের টিনের ছাউনির বসতঘর ও কাঁচা ভাড়া ঘর, গোয়ালঘর পুড়ে গেছে। এ সময় রান্নাঘর সংলগ্ন গোয়ালঘরে থাকা একটি গাভি ও দুইটি বাছুর বাঁধা অবস্থায় অঙ্গার হয়ে গেছে। রামগড় ফায়ার স্টেশনের ‘লিডার’ মো. জসিম উদ্দিন জানান, রাত ১০টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাই আমরা। পৌঁছার পর প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হই আমরা। তিনি জানান, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ নির্ধারণ করা হবে। এদিকে স্থানীয় লোকজন হেঁয়াকো বাজার বা আশপাশের এলাকায় ফায়ার সার্ভিসের স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited