শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৪৩ পিএম, ২০২১-০২-০৬
চট্টগ্রামে আসা ৪ লাখ ৫৬ হাজার ডোজ করোনা ভ্যাকসিন দুই ধাপে পাঠানো হচ্ছে ১৪ উপজেলাসহ চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন জোনে। শনিবার (৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, চট্টগ্রামে ৪৫ হাজার ৬০০ ভায়াল করোনা ভ্যাকসিন এসেছিল। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ১৪ উপজেলায় ৩০ হাজার ১১০ ভায়াল ভ্যাকসিন পাঠানো হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার ৭ জোনে ১৫ হাজার ৪৯০ ভায়াল পাঠানো হচ্ছে। সবকিছু ঠিক থাকলে রোববার (৭ ফেব্রুয়ারি) করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করতে পারবো। এদিকে ভ্যাকসিন প্রদান কার্যক্রম চালাতে মেডিক্যাল টেকনোলজিস্টদের প্রশিক্ষণ চলছে নগরের বিভিন্ন স্থানে। ৭ ফেব্রুয়ারি ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধনের লক্ষ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা। চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর সাংবাদিকদের জানান, ভ্যাকসিন প্রদানকে সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। খোলা হয়েছে পর্যবেক্ষণ কক্ষ। ভ্যাকসিন প্রদানের পর কারো সমস্যা হলে এই পর্যবেক্ষণ কক্ষে রাখা হবে। এর আগে গত ৩১ জানুয়ারি সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায় করোনা ভ্যাকসিন।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited