শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:৫৩ পিএম, ২০২১-০২-০৩
চট্টগ্রাম বন্দরের বাইরে মাঝিরঘাট এলাকায় ১৭টি ঘাট দিয়ে আমদানি করা পণ্য খালাস হয়ে থাকে। এসব পণ্য খালাসে কাজ করছেন প্রায় তিন সহস্রাধিক শ্রমিক। সরেজমিন দেখা গেছে, কোনও রকম সুরক্ষাসামগ্রী ছাড়াই ঘাট শ্রমিকরা পণ্য খালাস ও বোঝাইয়ের কাজ করছেন। মাঝিরঘাটের বাণিজ্যিক গুদাম থেকে প্রতিদিন হাজার টন পণ্য ডেলিভারি দেওয়ার কাজও করছেন তারা। আমদানি ও রপ্তানিজাত পণ্য মাঝিরঘাট এলাকার বাণিজ্যিক ঘাট দিয়ে লোড ও আনলোড হয়ে থাকে। এখানে অসংখ্য পণ্য মজুতের গুদাম রয়েছে। ফলে পণ্য খালাস, গুদামে পণ্য মজুত ও ডেলিভারি নিয়ে কর্মব্যস্ত থাকে মাঝিরঘাট। শ্রমিকরা জানান, মাঝিরঘাট বাণিজ্যিক এলাকায় জাহাজ থেকে পণ্য খালাসের পরিমাণের ওপর তাদের মজুরি নির্ভর করে। এখানে রয়েছে শতাধিক গুদাম। গুদামগুলোতেও অনেক শ্রমিক কাজ করছে। সেখানে পণ্য স্তূপ করে রাখা এবং গাড়িতে বোঝাই করার দায়িত্ব তাদের। চট্টগ্রাম গুদাম ও ঘাট শ্রমিক ইউনিয়নের নেতা আবদুল খালেক জানান, গম, কয়লা, সার, ডালজাতীয় পণ্য, সিমেন্ট ক্লিংকারসহ আমদানি করা বিভিন্ন পণ্য মাঝিরঘাট দিয়ে খালাস হয়। আউটারে অবস্থানরত মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে লাইটারেজ জাহাজে এনে মাঝিরঘাটের বাণিজ্যিক ঘাট দিয়ে খালাস করা হয়। প্রতিটি ঘাটে একাধিক পণ্যবাহী লাইটারেজ জাহাজ পণ্য খালাসের জন্য নোঙর করে রাখা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ধর্মঘটে কাজ বন্ধ থাকলে দুর্ভোগের সীমা থাকে না শ্রমিকদের। শ্রমিকরা জানান, বিদেশ থেকে আনা গম, সার, ডাল, চিনি, সাদা মটর, পাথর, কয়লা, স্ল্যাগ, ফ্লাইঅ্যাশ, বল ক্লে, লাইম স্টোন, জিপসাম, সিমেন্ট ক্লিংকার ইত্যাদি খোলাপণ্য লাইটার (ছোট) জাহাজ থেকে খালাসের পর দিন শেষে ৫০০ থেকে ৮০০ টাকা পারিশ্রমিক পান তারা। সারাদিনের হাড়ভাঙা খাটুনি শেষে পাওয়া এই অর্থে চলে পরিবারের খরচ। লাইটারেজ জাহাজ থেকে প্রতিদিন সার ও সিমেন্ট তৈরির কাঁচামাল ফ্লাইঅ্যাশ খালাসের কারণে অধিকাংশ শ্রমিক হৃদরোগ ও ফুসফুসের সংক্রমণ সহ নানান জটিল রোগে আক্রান্ত হচ্ছেন।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited