শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৫১ পিএম, ২০২১-০১-২৮
চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে নবনির্বাচিত পর্ষদের আন্তরিক প্রচেষ্টায় চট্টগ্রাম আধুনিক নগর হবে বলে মন্তব্য করেছেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে বহদ্দারহাটের বাসভবনে নবনির্বাচিত মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুজন। প্রশাসকের সহকারী একান্ত সচিব স্বরূপ কুমার দত্ত রাজু এ সময় উপস্থিত ছিলেন। মেয়রের পাশাপাশি নির্বাচিত সব ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরকেও অভিনন্দন জানান তিনি। সুজন বলেন, আগামীতে চট্টগ্রাম একটি সুন্দর, পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক নগরে রূপান্তরিত হবে এটাই আমার প্রত্যাশা। প্রশাসক বুধবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত চসিক নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), বিজিবি, র্যা ব, আনসার ভিডিপিসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদও জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ও আন্তরিকতার কারণে জানমালের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে দেশের দ্বিতীয় বৃহত্তম নগর চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হলো। এ কৃতিত্বের অংশীদার নির্বাচন কমিশনও। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সব কর্মকর্তাদেরও অভিনন্দন জানান চসিক প্রশাসক। বুধবারের নির্বাচনে ৩ লাখ ৬৯ হাজার ২৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট। নির্বাচন ভোট পড়েছে ২২ শতাংশ। ২০১৫ সালের ২৮ এপ্রিল চসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আ জ ম নাছির উদ্দীন পেয়েছিলেন ৪ লাখ ৭৫ হাজার ৩৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র এম মনজুর পান ৩ লাখ ৪৮ হাজার ৩৭ ভোট। চসিকের পঞ্চম নির্বাচিত পরিষদের মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদ গত ৫ আগস্ট শেষ হলেও বৈশ্বিক মহামারি করোনা, বর্ষায় চট্টগ্রামে জলাবদ্ধতা, পাহাড়ধসের আশঙ্কায় নির্দিষ্ট সময়ে নির্বাচন না হওয়ায় খোরশেদ আলম সুজনকে ৬ মাসের জন্য চসিকের প্রশাসককে হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গত ৬ আগস্ট চসিক প্রশাসকের চেয়ারে বসেন তিনি।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited