শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৬ পিএম, ২০২১-০১-২৮
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ ও ইভিএম মেশিন ভাঙচুরের ঘটনায় বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল বালির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলায় ইসমাইল বালিসহ এজাহারনামীয় আসামি করা হয়েছে ২৪ জনকে এবং ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি জানানো হয়। বুধবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মুহাম্মদ শাহজাহান বাদি হয়ে কোতোয়ালী থানায় এ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সংঘর্ষ ও ইভিএম মেশিন ভাঙচুরের ঘটনায় ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মুহাম্মদ শাহজাহান বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেছেন। মামলায় কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল বালিকে এক নম্বর আসামি করা হয়েছে। ঘটনার পর আটক ইসমাইল বালিকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন- মো. সেলিম (৩৫), আবুল খায়ের (৩৩), আব্দুর রহমান সাদু (৫০), মো. ইব্রাহিম (৫২), আব্দুল কালাম (৪৩), মো. হোসেন (৩৭), মো. জাহেদ (৩৭), মো. মফিজুর রহমান (৪০), মো. আব্দুল জলিল রিপন (৩৮), আব্দুস সোবহান (২৮), সাইদুল হক শাহেদ (৩৮), মো. ইউসুফ (৫৬), শাহাদাত হোসেন নাবিল (২৪), মো. সাইফুল (৩৫), সরোয়ার ওয়াহিদ (৩০), মো. ইফতেখার ইকবাল নাদিম (২৮), মো. জসিম উদ্দিন (৪৭), আবু তৈয়ব (৩৩), আবুল খায়ের টুটুল (৩৬), মো. রুবেল (৩২), মো. আকিব জাবেদ (৩০), মো, জসিম (৩৫), প্রিন্স মারুফ (২৭)।
বুধবার দুপুরে নির্বাচন চলাকালীন পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল বালিকে অস্ত্র নিয়ে গুলি করতে দেখা যায়। পরে পুলিশ তাকে আটক করে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited