শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:০৬ পিএম, ২০২১-০১-২৭
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরুর ২ ঘণ্টা পার হলেও ভোটারদের দেখা মিলছে না ভোটকেন্দ্রে। তবে কেন্দ্রের বাইরে দলীয় কর্মীদের জটলা দেখা গেছে। বুধবার (২৭ জানুয়ারি) চকবাজার ওয়ার্ডের কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজ, কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রসহ কয়েকটি ভোটকেন্দ্রের চিত্র এটি। কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজ ভোটকেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ১৬৬ জন। তবে সকাল ১০টা পর্যন্ত এই ভোটকেন্দ্রে ৩০টির মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা। এই কেন্দ্রে মাত্র ২ জন ভোটারের দেখা মিললেও কেন্দ্রের বাইরে ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীদের জটলা দেখা গেছে। এ সময় যুবলীগ নেতা নুর মোস্তফা টিনু তাদের দিক নির্দেশনা দিচ্ছিলেন। কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা পিকলু দাশ জানান, অলী খাঁ মোড়ের এই ভোটকেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ হাজার ৮৪১ জন। এর মধ্যে কতজন ভোটার প্রথম ২ ঘণ্টায় তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, শীতের কারণে সকালে ভোটার উপস্থিতি কম। হয়তো দুপুরের দিকে সবাই আসবেন। এই কেন্দ্রেও ভোটারের কোনো লাইন দেখা যায়নি। তবে বাইরে ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীদের জটলা দেখা গেছে। হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে মোট ১ হাজার ৭২৩ জন ভোটার রয়েছেন বলে জানান এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আজমল হুদা। শুধু নারীদের এই ভোটকেন্দ্রের পুলিং বুথ ঘুরে একজন ভোটারেরও দেখা মিলেনি। ছিলেন না বিএনপি সমর্থিত প্রার্থীদের কোনো পুলিং এজেন্ট।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited