শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:০৮ পিএম, ২০২১-০১-২৫
নগরের ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. সালাউদ্দিনের বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৫ জানুয়ারি) ভোররাত ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। মো. সালাউদ্দিন জানান, কাপড়ে মুখ বাঁধা একদল সন্ত্রাসী আমার বাসায় অতর্কিত হামলা চালায়। এ সময় তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তিনি বলেন, ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। খবর পেয়ে দ্রুত বাসায় যাই। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে শর্ট গানের ৬টি ও পিস্তলের ৩টি গুলির খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় নগরের কোতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান নগর ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা গুলির খোসা, আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করে দেখছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited