শিরোনাম
উখিয়া প্রতিনিধি :: | ০১:৪৯ পিএম, ২০২০-০৮-২৪
পটিয়া ভুমি অফিসের নৈশ্যপ্রহরী হুমায়ুন কবির লিটন একব্যক্তির কাছ থেকে চাকুরী দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারী দন্ডবিধিতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
পটিয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের সুচক্রদন্ডী গ্রামের মৃত জেবল হকের পুত্র আবুল কালাম বাদী হয়ে প্রতারনার অভিযোগে মামলাটি করেন। বিগত এক বছরেও চাকুরী দিতে না পারায় লিটনের কাছ থেকে টাকা ফেরত চান। পরে ১৮ হাজার টাকা ফেরৎ দেওয়া হয়েছে।জানা গেছে, পটিয়া ভুমি অফিসের নৈশ্যপ্রহরী হুমায়ুন কবির লিটন ২০১৯ সালে আবুল কালাম নামের একব্যক্তির ছেলেকে পিয়নে চাকুরী দেওয়ার নামে ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করে। এর মধ্যে ৫০ হাজার টাকা নৈশ্যপ্রহরীকে প্রদান করে।
দীর্ঘদিনেও চাকুরী দিতে না পারায় আবুল কামাল বাদী হয়ে পটিয়া আদালতে এ মামলাটি করেন। বিজ্ঞ বিচারক শুনানী শেষে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পটিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। পটিয়া সহকারী কমিশনার (ভুমি) ইনামুল হাসান জানিয়েছেন, চাকুরী দেওয়ার কথা বলে টাকা নেওয়ার বিষয়টি তিনি শুনেছেন এবং নৈশ্যপ্রহরীতে টাকা ফেরত দিতে বলেছেন।
পটিয়া আদালতের আইনজীবি মো. ফোরকান জানিয়েছেন, প্রতারনা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আদালতে একটি মামলা হয়েছে। ওই মামলাটি পটিয়া থানার ওসি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করবেন। ২০১৯ সালের ২৭ মে নৈশ্যপ্রহারী লিটন চাকুরী দেওয়ার কথা বলে তার বাদীর কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। বাকী টাকা ফেরত না দেওয়ায় প্রতিকার চেয়ে আদালতে মামলাটি করেন।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited