চট্টগ্রাম   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চসিক নির্বাচন : নিষ্পত্তি হওয়া অধিকাংশ অভিযোগের সত্যতা পায়নি ইসি

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:০২ পিএম, ২০২১-০১-২৪

চসিক নির্বাচন : নিষ্পত্তি হওয়া অধিকাংশ অভিযোগের সত্যতা পায়নি ইসি

বুধবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। এরই মধ্যে নির্বাচন কমিশনে জমা পড়েছে অর্ধশতাধিক অভিযোগ। তবে অধিকাংশ অভিযোগেরই সত্যতা পায়নি নির্বাচন কমিশন।  এদিকে নির্বাচন ঘনিয়ে আসলেও বেশ কিছু অভিযোগের নিষ্পত্তি হয়নি। কোনো ব্যবস্থা না নেওয়ায় অভিযোগের পাল্লা ভারি হচ্ছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এখন পর্যন্ত ৫৬টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন সর্বোচ্চ ১২টি অভিযোগ করেন৷ মাত্র ৪টি অভিযোগের নিষ্পত্তি করা হয়। নিষ্পত্তি করা অভিযোগের মধ্যে একটি অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। এছাড়া বাকি তিনটি অভিযোগের সত্যতা পায়নি নির্বাচন কমিশন। অন্যদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর করা তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে। এ পর্যন্ত মোট ২৬টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। যারমধ্যে ১৫টির সত্যতা পায়নি কমিশন। এছাড়াও পাঁচটি অভিযোগের প্রেক্ষিতে সতর্ক করা হয়েছে সংশ্লিষ্ট অভিযুক্তদের এবং তিনটি অভিযোগে সাধারণ ডায়েরি ও মামলা করা হয়েছে। বিভিন্ন জটিলতায় তিনটি অভিযোগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সর্বশেষ গত ২৩ জানুয়ারি নির্বাচন কমিশনে ৩টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে একটি অভিযোগ ডা. শাহাদাত, একটি অভিযোগ পাঁচলাইশ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কফিল উদ্দীন খান এবং অন্য অভিযোগটি পাঠানটুলি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর করেছেন। রাজনীতি সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন ঘিরে অভিযোগের বেশিরভাগের কোনো সুরাহা না হওয়া এবং লঘুদণ্ড হওয়ার কারণে দিন দিন অভিযোগের প্রবণতা বাড়ছে। অনেক প্রার্থী অতীতে পুলিশের তালিকাভুক্ত আসামি হয়েও মনোনয়ন পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ফলে তারা ধরাকে সরাজ্ঞান করছেন।  সচেতন নাগরিক সমাজ ও টিআইবি চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট আকতার কবির চৌধুরী বলেন, নির্বাচন কমিশন যেভাবে ভূমিকা রাখার কথা সেভাবে রাখতে পারছে না। কমিশনের ওপর খুব একটা আস্থা আছে এমনও নয়। সবদিকে অনিয়ম থাকলে এবং সুশাসনের ঘাটতি থাকলে হঠাৎ করে নির্বাচন কমিশন শক্তিশালী হয়ে যাবে এটি ভাবার কোনো কারণ নেই। নির্বাচনে অভিযোগের বিষয়ে রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামান বলেন, স্থগিত হওয়া নির্বাচনের তুলনায় এবার অভিযোগের সংখ্যা তুলনামূলক বেশি। অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বেশ কিছু অভিযোগ এখনো তদন্তাধীন রয়েছে। নির্বাচনকালীন সময়ের মধ্যেই এসব অভিযোগের নিষ্পত্তি হবে বলে আশা করছি।

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর