শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:০১ পিএম, ২০২১-০১-২৪
নগরের কোতোয়ালী থানাধীন বিআরটিসি সংলগ্ন আটমার্চির মোড় এলাকায় বেপরোয়া ট্রাকের চাপায় নিহত হয়েছেন আবদুল হাই প্রকাশ সাধু (৬০) নামে এক ভ্যানগাড়ি চালক। শনিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপর পুলিশ ট্রাক চালককে আটক করেছে। আটক ট্রাক চালকের নাম মো. জামাল (৪৫)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন হাটখোলা এলাকার মো. সিরাজ মিয়ার ছেলে। নিহত আবদুল হাই প্রকাশ সাধু কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন কান্দাইল তিদিরপুর এলাকার আবদুল ছমেদের ছেলে। তিনি কোতোয়ালী থানাধীন বিআরটিসি মোড় এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ। তোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, বিআরটিসি সংলগ্ন আটমার্চির মোড় এলাকায় বেপরোয়া ট্রাকের চাপায় আবদুল হাই প্রকাশ সাধু নামে এক ভ্যানগাড়ি চালক নিহত হয়েছেন। অভিযুক্ত ট্রাক চালককে আটক করা হয়েছে। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইমরান বলেন, নিহত ট্রাক চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited