চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

উচ্ছেদ আতঙ্কে চার শতাধিক পরিবার, বিকল্প পথে সড়ক নির্মানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর চকরিয়া সংযোগ সড়ক প্রকল্প

চকরিয়া প্রতিনিধি :    |    ০৭:৫৮ পিএম, ২০২১-০১-২৩

উচ্ছেদ আতঙ্কে চার শতাধিক পরিবার, বিকল্প পথে সড়ক নির্মানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর সংযোগ সড়ক প্রকল্পের আওতায় চকরিয়ার ফাঁসিয়াখালীর হাসেরদীঘি থেকে কাকারা ইউনিয়নের বারআউলিয়া নগর রাস্তার মাথা পর্যন্ত প্রস্তাবিত বাইপাস সড়ক নির্মানের ফলে উচ্ছেদ আতঙ্কে রয়েছেন কাকারা ইউনিয়নের চার শতাধিক পরিবার। ফলে বিকল্প পথে বাইপাস সড়ক নির্মাণ করে তাদের শত শত বছরের পুরানো ভিটেবাড়ি রক্ষার দাবীতে  বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে উচ্ছেদ আতঙ্কে থাকা শতশত পরিবার। শুক্রবার (২২ জানুয়ারী) জুমার নামাজের পর জিদ্দাবাজার-কাকারা-মানিকপুর সড়কের শাহ ওমরাবাদ হাইস্কুল সংলগ্ন সড়কে কাকারা ইউনিয়নের এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 
জানা যায়, মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ২০২৫ সালে চালু হবে নির্মিতব্য দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। ফলে সেখানে বন্দরের জাহাজ গুলোর উঠানামার পণ্যেসমুহ সড়কপথে পরিবহন নিশ্চিত করতে ৪৬৬ কোটি টাকা ব্যয়ে ২৬ কিলোমিটার দৈর্ঘ্যের চার লেনের একটি ‘ডেডিকেটেড সংযোগ সড়ক’ নির্মাণের উদ্যোগ নেয়া হয় সরকারীভাবে। সড়কটি মহেশখালীর মাতারবাড়ী বন্দর থেকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসেরদিঘীস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাথে যুক্ত হবে। পরে সড়কটি চকরিয়া পৌরসভার যানজট এড়াতে বাইপাস হয়ে কাকারা ইউনিয়নের বারআউলিয়া নগর রাস্তার মাথা এলাকায় গিয়ে আবারো চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাথে যুক্ত হবে। এই বাইপাস সড়ক নির্মাণ করতে গিয়ে মাতামুহুরী নদীতে নির্মিত হবে আরও একটি নতুন সেতু। ইতোমধ্যে সড়কটি নির্মাণের জন্যে মাঠ পর্যায়ে জরিপ, নকশা তৈরি, প্রকল্প ব্যয় নির্ধারণ এবং আন্তর্জাতিক দরপত্র প্রস্তুত করতে জাপানি ঠিকাদরী প্রতিষ্ঠান ওরিয়েন্টাল কনসালট্যান্ট গ্লোবাল কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদন করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। তারই ধারাবাহিকতায় ঠিকাদারী প্রতিষ্ঠানটি বর্তমানে চকরিয়ার মাঠপর্যায়ে ডিজিটাল জরিপকাজ চালিয়ে যাচ্ছেন।
মানববন্ধনে উচ্ছেদ আতঙ্কে থাকা পরিবারের লোকজন দাবী করেন, বাইপাস সড়কটি হাসেরদিঘী থেকে শুরু হওয়ার পর কাকারা ইউনিয়নের পুলেরছড়া ব্রীজে হয়ে মানুষের বসতবাড়ি এড়িয়ে স্থানীয় বনবিভাগের পাশ ঘেষে খোলা বিল দিয়ে বারআউলিয়া নগর রাস্তার মাথায় মিলিত হলে চার শতাধিক পরিবার তাদের ভিটেবাড়ি হারোনো থেকে রক্ষা পাবে। পাশাপাশি কয়েকশত ব্যবসায়ীক প্রতিষ্ঠান এবং বেশ কয়েকটি মসজিদ ও কবরস্থান ক্ষতি থেকে রক্ষা পাবে। এছাড়া যেহেতু ভিটেবাড়ির জমির মৌজা মূল্য নাল জমির মৌজা মূল্য থেকে অনেক কম সেহেতু বসতবাড়ি এড়িয়ে নাল জমি দিয়ে সড়ক নির্মাণ করা হলে ক্ষতিগ্রস্থ লোকজনকে ক্ষতি পুরণ হিসেবে দেয়া অনেক সরকারী টাকা সাশ্রয় হবে। 
উচ্ছেদ আতঙ্কে থাকা পরিবারের লোকজন অভিযোগ করেন, একটি কুচক্রি মহলের ইন্দনে আমাদেরকে শতশত বছরের পুরানো বসতভিটে থেকে উচ্ছেদের জন্য পরিকল্পিতভাবে বাইপাস সড়ক নির্মানের এ নকশা তৈরী করেছে। এটি বাস্তবায়ন হলে শতশত লোক ভিটেবাড়ি হারা হয়ে পথে বসবে। তারা আরও বলেন, আমরা কখনো উন্নয়নের বিপক্ষে নই। আবার উন্নয়নের নাম দিয়ে শতশত পরিবার বাড়ি ছাড়া হয়ে মানবেতর জীবন যাপন করবে সেটারও পক্ষে নই। তাই রাষ্ট্রীয় কোষাগারের টাকা সাশ্রয়ের পাশাপাশি শতশত পরিবারকে যেন ভিটেবাড়ি ছাড়া হয়ে মানবেতর জীবণ যাপন করতে না হয় সেজন্য বিকল্প পথেই বাইপাস সড়ক নির্মানের দাবী জানাচ্ছি। 
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান, বিশিষ্ট ব্যাংকার বেলাল উদ্দিন, শিক্ষক আলী আহমদ, অধ্যাপক মোস্তফা জামান হারেছ, মো. খালেদ নওশাদ, স্থানীয় বাইতুস ছালাম জামে মসজিদের খতিব মৌলানা আব্দুর রহিম ও এনামুল হক এমইউপি প্রমুখ।
 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর