চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

রেজাউল করিম চৌধুরীকে জয়ী করার বিকল্প নেই: মাহবুবুল আলম

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৫২ পিএম, ২০২১-০১-২৩

রেজাউল করিম চৌধুরীকে জয়ী করার বিকল্প নেই: মাহবুবুল আলম

'সম্মিলিত ব্যবসায়ী পরিষদ চট্টগ্রাম' আহ্বায়ক, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম বলেছেন, সরকারের সফলতা ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় রেজাউল করিম চৌধুরীকে জয়যুক্ত করার কোনো বিকল্প নেই। শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্মিলিত ব্যবসায়ী পরিষদ চট্টগ্রাম এ সভার আয়োজন করে। মাহবুবুল আলম বলেন, আমরা জয় রেজাউলকে নয়, প্রধানমন্ত্রীকে উপহার দেব। আমি বিশ্বাস করি চট্টগ্রামের ব্যবসায়ীরা সোচ্চার, সচেতন। তারা প্রধানমন্ত্রী যাকে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন তাকে জয়ী করবেন। তিনি বলেন, চট্টগ্রাম দেশের প্রবেশদ্বার। ব্যবসা ও অর্থনীতির হৃদপিণ্ড চট্টগ্রাম। ছয় দফা জাতির পিতা ঘোষণা দিয়েছিলেন এ চট্টগ্রাম। প্রধানমন্ত্রী চট্টগ্রামের দায়িত্ব নিয়েছেন। তিনি কথা রেখেছেন। টানেল, বঙ্গবন্ধু শিল্পনগরসহ চট্টগ্রামে চারটি স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে চট্টগ্রামে। মাতারবাড়ীতে সমুদ্রবন্দরসহ এনার্জি হাব হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের কাজ চলছে। সব মেগা প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রাম হবে দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক হাব। প্রধান অতিথি হিসেবে আছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে আছেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চেম্বারের সাবেক সভাপতি এসএম আবুল কালাম। সঞ্চালনা করেন শেখ মোহাম্মদ তানভীর।  অনুষ্ঠানে বিভিন্ন চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএসহ নগরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, মার্কেট সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক ব্যবসায়ী উপস্থিত আছেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত


চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ   চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত


বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত


সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর