শিরোনাম
আনোয়ারা, প্রতিনিধি :: | ০৭:১৭ পিএম, ২০২১-০১-২১
নিজস্ব প্রতিবেদক
করোনামুক্ত হলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন। গত ৬ জানুয়ারি সন্ধ্যায় করোনা পজেটিভ রিপোর্ট আসার পর থেকে চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে ছিলেন তিনি।
এ সময় তার স্ত্রীরও করোনা পজেটিভ ছিল।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মা ও শিশু হাসপাতাল থেকে করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সুজন বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে দেশে বিদেশে আওয়ামী লীগের অগনিত কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীরা যেভাবে আমার জন্য দোয়া করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। চসিক প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর থেকে যেভাবে প্রতিটি মুহূর্ত নগরবাসীর পাশে ছিলাম ঠিক সেভাবে যেন আমার ওপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করতে পারি সেজন্য নগরবাসীর ঐকান্তিক সহযোগিতা চাই। আমাদের সম্মিলিত প্রয়াসে এ নগরকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, নান্দনিক ও মানবিক শহররূপে গড়ে তুলতে পারব ইনশাআল্লাহ্।
চসিকের পঞ্চম নির্বাচিত পরিষদের মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদ গত ৫ আগস্ট শেষ হওয়ার পর ৬ আগস্ট প্রশাসকের দায়িত্ব নেন সুজন। বৈশ্বিক মহামারী করোনা, বর্ষায় চট্টগ্রামে জলাবদ্ধতা, পাহাড়ধসের আশঙ্কা থাকায় নির্দিষ্ট সময়ে নির্বাচন না হওয়ায় খোরশেদ আলম সুজনকে চসিকের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আগামী বুধবার (২৭ জানুয়ারি) চসিকের নির্বাচন অনুষ্ঠিত হবে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited