শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:২২ পিএম, ২০২১-০১-২১
নগরের কাজির দেউড়ি এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে বিএনপি ও যুবদলের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মামলায় আরও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মো. মোশারাফুল হক চৌধুরী পাভেল বাদি হয়ে কোতোয়ালী থানায় এ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, কাজির দেউড়ি নাসিমন ভবনের সামনে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে ৪৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মো. মোশারাফুল হক চৌধুরী পাভেল। মামলার এজাহারনামীয় আসামিরা হলেন- এইচ এম রাশেদ খান (৪০), হারুন অর রশিদ (৪৫), সৈয়দ আবুল বশর (৪০), মো. শাহনেওয়াজ (৪৫), মো. দেলোয়ার হোসেন (৫০), মো. আকতার খান (৫৩), মো. ইমন (৩৫), জিয়াউর রহমান জিয়া (৪০), মো. সাকিব (২৭), খলিল (৩০), আলী হাসান রাজু (৪৫), এমরান (৩৫), আলী হোসেন (৩৫), আবদুল মোতালেব প্রকাশ কিং মোতালেব (৩৫), মো. আবদুল জলিল (৪৬), রাব্বি (২০), মঞ্জুর রহমান চৌধুরী (৫৬), মো. ইউসুফ (৪৩), মো. আসিফ (২০), মো. সেলিম (৫২), জাহেদ উল্লাহ রাশেদ (৩৭), মোহাম্মদ আলী মিঠু (৪৫), মো. হুমায়ুন (২৮), শেখ রাসেল (৩৮), শাহ ইমরান সিদ্দীকি জ্যাকসন (৩৬), মো. মিন্টু প্রকাশ মিনু (৩৭), সোহেল (৩০), বাবু (৪০), মো. সেলিম (৩৫), মো. জাহেদ (৩৭), মো. সাজ্জাদ (৩০), মো. তালেব (৪১), মো. সাইফুল (৩৫), মো. শাহাদাত হোসেন নাবিল (২৫), মো. হোসেন (৩৬), আবদুস সোবহান (২৮), রিপন (৪৭), মো. নাসির (৪৫), মো. হোসেন প্রকাশ মাসুম (৪৭), মো. হাছান (৪৩), মো. মোতালেব (২৪), সামছুল ইসলাম (৪০), যুবরাজ (৩৫), কায়সার (৪০) ও নুর হোসেন (৩৫)। আসামিরা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী বলে জানা গেছে। মো. মোশারাফুল হক চৌধুরী পাভেল বলেন, বিএনপি অফিসের সামনে দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় তারা আমাদের ওপর হামলা করেছে। আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছি। ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় বিএনপি অফিস থেকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৬-৭ জন আহত হয়।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited