শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:২৯ পিএম, ২০২১-০১-১১
চট্টগ্রাম মেডিক্যাল কলেজে অধ্যক্ষের পদ শূন্য থাকায় গত ডিসেম্বর মাসের বেতন ভাতা পাননি চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা। সংশ্লিষ্টরা বলছেন, স্থায়ী অধ্যক্ষ না থাকায় এ সমস্যার সমাধান মিলছে না। জানা গেছে, গত বছরের ১৬ নভেম্বর স্বেচ্ছায় অবসরে যান চমেক হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শামীম হাসান। পদ শূন্য হওয়ায় রুটিন দায়িত্ব পালনে উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করলেও আর্থিক সংশ্লিষ্ট কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি। তাই গত ডিসেম্বর মাসে মেডিক্যাল কলেজের মোট ৩২৮ জন চিকিৎসক ও কর্মকর্তা বেতন ভাতা পাননি।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ বলেন, স্থায়ী অধ্যক্ষ না থাকার কারণে ৩২৮ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর বেতন প্রদান করা যাচ্ছে না। ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করায় কোনো আর্থিক সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত দিতে পারছি না। তবে আশা করছি শিগগির এ সমস্যার সমাধান মিলবে। প্রসঙ্গত, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে মোট ৩২৮ জন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করছেন। এরমধ্যে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে কর্মরত আছেন ১৮৭ জন।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited