শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:১৩ পিএম, ২০২১-০১-১১
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে প্রার্থীদের গণ জমায়েত পরিহার করে স্বাস্থ্যবিধি মেনে প্রচারণা চালানোর অনুরোধ জানিয়েছেন চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান।
সোমবার (১১ জানুয়ারি ) বিকেলে নগরের কাজীর দেউড়ি মোড়ে করোনা সচেতনতা ও ইভিএম সম্পর্কিত প্রচারপত্র বিতরণের সময় এমন অনুরোধ জানান তিনি।
মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, স্বাস্থ্যবিধি মেনে এবং যতটুকু সম্ভব গণজমায়েত না করে প্রচার প্রচারণা চালাতে ইতোমধ্যে প্রার্থীদের অনুরোধ করেছি। ইভিএম মেশিন সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহ্বান জানাতে আমাদের এই কার্যক্রম।
তিনি আরও বলেন, করোনা ভাইরাস নিয়ে সচেতনতা সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য। একটু সচেতন হলেই এই ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। করোনা সম্পর্কে যে কার্যক্রম শুরু করেছি পর্যায়ক্রমে এ প্রচারণা চলমান থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান, অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা বশির আহমদ, নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার জাকিয়া হোসনাইন, বুলবুল আহমদ প্রমুখ।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited