চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

৩৮ ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশগত ছাড়পত্র বাতিল চট্টগ্রামে

স্টাফ রিপোর্টার :    |    ০৪:১২ পিএম, ২০২০-০৮-২৩

৩৮ ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশগত ছাড়পত্র বাতিল চট্টগ্রামে

স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স নবায়ন না করায় চট্টগ্রামের ৩৮টি ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশগত ছাড়পত্র বাতিল করেছে পরিবেশ অধিদফতর। এছাড়া ৮টি বেসরকারি হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্রও চেয়েছে প্রতিষ্ঠানটি।
গত ১৯ আগস্ট পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের এক চিঠিতে জানানো হয়, এইসব ডায়াগনস্টিক সেন্টারের হালনাগাদ স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স না থাকায় পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ অনুযায়ী পরিবেশ ছাড়পত্র বাতিল করা হলো।
বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. নুরুল্লাহ নুরী বলেন, স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন না থাকায় চট্টগ্রামের ৩৮টি ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশগত ছাড়পত্র বাতিল করা হয়েছে।  
‘এছাড়া চট্টগ্রামের আরও ৮টি হাসপাতালের কাগজপত্র চাওয়া হয়েছে। এসব হাসপাতালে কোনো সমস্যা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকায় পাঠানো হবে। ’  
তিনি আরও বলেন, ‘বেশ কিছু দিন আগে পরিবেশগত ছাড়পত্র নবায়নের জন্য চিঠি দেওয়া হয় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সমূহকে। পরে দেখা গেল- বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন করা হয়নি।
‘যাদের লাইসেন্স নবায়ন করা নেই, তাদের পরিবেশগত ছাড়পত্র বাতিল করা হয়েছে। ’ 
পরিবেশগত ছাড়পত্র বাতিল হওয়া ডায়াগনস্টিক সমূহ হলো- হালিশহরের অর্গান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, চাঁন্দগাওয়ে রয়েল প্যাথলজি সেন্টার, মেডিকেল স্কয়ার, খুলশির সিইআইটিসি লেন্স প্রসেসিং ইউনিট, হামজারবাগের সিটি লাইফ ডায়াগনস্টিক কমপ্লেক্স, আগ্রাবাদ ও বন্দর এলাকার সানওয়ে মেডিক্যাল সেন্টারের দুটি শাখা।  
মনসুরাবাদ, জামালখান এবং দেওয়ানহাটের সূর্যের হাসি নেটওয়ার্কের তিনটি শাখা, পাঁচলাইশ এলাকার দি হেলথ হোম প্র. লি., চকবাজারের উডল্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, পাঁচলাইশ এলাকার চিটাগং কেমোথেরাপি সেল সেন্টার, উত্তর আগ্রাবাদের নিষ্কৃতি ক্লিনিক, আকবরশাহ এবং চাঁন্দগাও ইমেজ সূর্যের হাসি ক্লিনিক।  
আন্দরকিল্লা এলাকার মুন ডায়াগনস্টিক সেন্টার, নতুন বাজার এলাকার কিউম্যাক্স হেলথ কেয়ার, হালিশহরের মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, বন্দর ফ্রি বোর্ড এলাকার মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার, বাকলিয়া ও কুলগাঁও অক্সিজেন মোড়ের ব্র্যাক যক্ষ্মা নির্ণয় কেন্দ্র, পতেঙ্গার কাঠঘর ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার।
হালিশহরের এম এন ক্লিনিক্যাল রিসার্চ সেন্টার, ঈদগাঁ এলাকার মেডিসেভ প্যাথলজি ল্যাব, জামালখানের ল্যাব ওয়ান হেলথ সার্ভিসেস, সদরঘাটের পালস ক্লিনিক্যাল ল্যাবরেটরি অ্যান্ড ডায়াগনসিস, কোতোয়ালি থানা এলাকার দি মেডিক্যাল ল্যাবরেটরি, আগ্রাবাদের মেডিসিন মেডিক্যাল সার্ভিসেস এবং প্যানাসিয়া ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্রপার্টিজ লিমিটেড।
মেহেদীবাগের হরমোন ও ডিএনএ সেন্টার, কে বি ফজলুল কাদের রোড়ের কর্ণফুলী ব্লাড অ্যান্ড খেলা থ্যালাসেমিয়া সেন্টার, খুলশীর চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন, নাসিরাবাদের বায়েজিদ ডায়াগনস্টিক সেন্টার, প্রবর্তক মোড়ের বাংলাদেশ আই হসপিটাল লি., কালুরঘাটের হেলথ লাইন ডায়াগনস্টিক সেন্টার, কাপ্তাই রাস্তার মাথা এলাকার মেডি মেক্স ডায়াগনস্টিক সেন্টার।  
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রোবাবর (২৩ আগস্ট) ছিল বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার সমূহের লাইসেন্স নবায়নের শেষ দিন। করোনাকালীন সময়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার সমূহের অনিয়মের লাগাম টানতে গত ৮ আগস্ট স্বাস্থ্য অধিদফতরের টাস্কফোর্সের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  
বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রতিষ্ঠান সমূহের লাইসেন্স নবায়ন করা না হলে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার চলতে দেওয়া হবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।  
হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, আজ লাইসেন্স নবায়ন প্রক্রিয়ার শেষ দিন। শেষ পর্যন্ত কতগুলো হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার আবেদন করেন তার একটি তালিকা তৈরি করা হচ্ছে। 
তিনি বলেন, এরপর কোনো প্রতিষ্ঠানের সমস্যা থাকলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর