শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৫৮ পিএম, ২০২০-১২-৩০
নগরে টেম্পু উল্টে সিরাজুল ইসলাম নামে ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বায়েজিদ থানাধীন রৌফাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজুল ইসলামের বাড়ি ভোলার লালমোহন উপজেলার বগিরচর এলাকায়। আতুরার ডিপো এলাকার আমিন কলোনীতে ভাড়া বাসায় থাকতেন তিনি। তার বাবার নাম মৃত শহিদুল ইসলাম।
বায়েজিদ থানার উপ পরিদর্শক (এসআই) নুর নবী বলেন, রৌফাবাদে একটি টেম্পু উল্টে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। এসময় আহত হয়েছে তিনজন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। টেম্পুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited