শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৪২ পিএম, ২০২০-১২-১৪
আকবর শাহ থানাধীন রাজা কাশেম কলোনি এলাকায় ফাতেমা আক্তার মিম নামে দ্বিথীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় ৮ আসামিকে মৃত্যুদ- দেয়া হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৪ এর বিচারক জমিউল হায়দার এ রায় দেন।
মৃত্য-প্রাপ্ত আসামিরা হলেন, মো. বেলাল হোসেন ওরফে বিজয় (১৮), মো. রবিউল ইসলাম ওরফে রুবেল (১৬), মো. হাছিবুল ইসলাম ওরফে লিটন (২৬), মো. আকসান মিয়া প্রকাশ হাসান (১৮), মো. সুজন (২০), মো. মেহেরাজ প্রকাশ টুটুল (৩২), আয়শা মমতাজ মহলের কেয়ারটেকার মনিরুল ইসলাম মনু (৪৯) ও শাহাদাত হোসেন সৈকত (১৯)। এদের মধ্যে শাহাদাত হোসেন সৈকত পলাতক। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনালের পিপি এডভোকেট এম এ নাসের বলেন, অভিযোগ সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণ হওয়ায় ৮ জন আসামিকে মৃত্যুদ- ও ১ লাখ টাকা করে জরিমানা করেছে বিজ্ঞ আদালত।
২০১৮ সালের ২১ জানুয়ারি আকবর শাহ এলাকার আয়শা মমতাজ মহল নামের একটি ভবনে নিয়ে গিয়ে প্রথমে ধর্ষণ ও পরে শ্বাসরোধ করে হত্যা করা হয় মিমকে। আলোচিত এ মামলার পুরো বিচার পক্রিয়ায় প্রত্যক্ষদর্শীসহ ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন রাষ্ট্রপক্ষ।
ফাতেমা আক্তার মিম আকবরশাহ এলাকার ফাতেমাতুজ জোহরা হেফজুল কোরআন মহিলা মাদ্রাসার ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা মো. জামাল উদ্দিন ওয়াশিং মেশিনের কাজ করেন। তাদের বাসা ছিল আকবরশাহ এলাকার কনকর্ড সী-ওয়ার্ল্ড’র রাজা কাশেমের কলোনিতে।
ঘটনার দিন রাত ১০টার দিকে আকবরশাহয়ের বিশ্ব ব্যাংক কলোনির ছয় তলার একটি ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির পাশ থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
আদালত সূত্র জানায়, এ ঘটনায় শিশু মিমের মা রাবেয়া বেগমের করা মামলায় ৮ জনের বিরুদ্ধে ২০১৯ সালে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। এজহারভুক্ত ৮ জনের মধ্যে ৭ জন আসামিই কারাগারে আছেন। শাহাদাত হোসেন সৈকত নামের একজন আসামি ঘটনার পর থেকে পলাতক।
২০১৮ সালের ২১ জানুয়ারি মা রাবেয়া বেগমের সাথে থাকা বিরোধকে কেন্দ্র পরিকল্পিতভাবে ফাতেমা আক্তার মীমকে পর্যায়ক্রমে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited