চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

যুবলীগ নেতা মহিউদ্দিন হত্যা মামলা দ্রুত বিচার  ট্রাইব্যুনালে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:০৩ পিএম, ২০২০-১২-১০

যুবলীগ নেতা মহিউদ্দিন হত্যা মামলা দ্রুত বিচার  ট্রাইব্যুনালে স্থানান্তর


নগরীর বন্দর এলাকার যুবলীগ কর্মী মহিউদ্দিন হত্যা মামলার বিচার হবে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এ মামলার চার্জশিটভূক্ত আসামিরা হলেন, বিতর্কিত আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল, তার ভাই মুরাদ, মেয়ের জামাই ও ছেলে আলী আকবর ইকবালসহ ২০ জন।
এরমধ্যে হাজী ইকবালের ছেলে পতেঙ্গা আউটার রিং রোডে বেপরোয়া বাইক স্ট্যান্ড করতে গেলে তার প্রতিবাদকারী এক বিচারককে পিটিয়ে সহযোগীসহ জেলে গেছেন  আজ বৃহস্পতিবার। হাজী ইকবালসহ চার্জশিটভুক্ত অন্যান্য আসামিরা নিম্ন আদালত ও উচ্চ আদালত থেকে জামিনে আছেন। পুরো চটগ্রামজুড়ে যখন হাজী ইকবাল ও তার ছেলেদের নানা অপরাধের আমলনামা সামনে আসছেরসধমবঠিক সেই সময়েই তাদের বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলাটি দ্রুত বিচার  ট্রাইব্যুনালে গেল। 
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে মামলাটি বিভাগীয় দ্রুত বিচার  ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। মামলার বাদী নুর সেহের বেগমের করা আবেদনের প্রেক্ষিতে মামলাটি দ্রুত বিচার  ট্রাইব্যুনালে নিতে গেজেট  প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
২০১৮ সালের ২৬ মার্চ দুপুরে বন্দর থানার মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষে  প্রধান শিক্ষকের কক্ষে বৈঠক চলাকালে মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। এসময় হাজী ইকবালের ছেলে আলী আকবর, ভাই মুরাদসহ তার পরিবারের কয়েকজন সদস্য সেখানে ছিলেন। মূলত হাজী ইকবালের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল গিয়ে মহিউদ্দিনকে খুন করে মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে পালিয়ে যায়। হত্যাকা-ের পরদিন নিহত মহিউদ্দিনের মা নুর সেহের বেগম বাদী হয়ে হাজী ইকবালসহ ১৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন। 
গুরুত্বপূর্ণ এ মামলায় ২০১৮ সালের ২২ জুলাই পতেঙ্গার বিতর্কিত আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল, তার ছেলে আলী আকবর ইকবাল, মেয়ে জামাই এবং ভাইসহ ২০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। বর্তমানে হাজী ইকবালসহ চার্জশিটভুক্ত নিম্ন আদালত ও উচ্চ আদালত থেকে জামিনে আছেন।          
মামলাটি স্থানান্তরের ফলে মামলার পরবর্তী কার্যক্রম দ্রুত বিচার ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক  প্রসিকিউটর (পিপি) আয়ুব খান।
এদিকে গত বুধবার (৯ ডিসেম্বর) নগরীর পতেঙ্গা এলাকায় উল্টো পথে গাড়ি চালানোর  প্রতিবাদ করায় চট্টগ্রামের ৫ম যুগ্ম জেলা ও দায়রা জজ জহির হোসেনের ওপর হামলা করে হাজী ইকবালের ছেলে আলী আকবর ইকবাল ও তার এক সহযোগী। এ ঘটনায় পতেঙ্গা থানা পুলিশ ঘটনার পরপর আলী আকবর ইকবাল ও তার সহযোগীকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) চট্টগ্র্মা মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, হাজী  ইকবাল একসময় বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দলের শৃঙ্খলাবিরোধী কর্মকা-ের জন্য ১০ বছর আগে তাকে বহিষ্কার করা হয়। তবে তিনি নগরীতে আওয়ামী লীগ নেতা হিসেবেই অধিক পরিচিত। তার ছেলে আলী আকবর ইকবাল পরিচিত যুবলীগ নেতা হিসেবে।
 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত


চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ   চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত


বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত


সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর