চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

শিল্পীদের স্থায়ী আর্থিক ও সামাজিক নিরাপত্তা সময়ের দাবি : এম. রেজাউল করিম চৌধুরী

কর্ণফুলী প্রতিনিধি ::    |    ০৫:২৫ পিএম, ২০২০-০৮-২২

শিল্পীদের স্থায়ী আর্থিক ও সামাজিক নিরাপত্তা সময়ের দাবি : এম. রেজাউল করিম চৌধুরী

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলন লড়াই সংগ্রামে সাংস্কৃতিক ফ্রন্ট রাজনৈতিক নেতৃত্বের সহায়ক শক্তি হিসেবে ভ্যানগার্ড বা অগ্রবর্তী বাহিনীর ভূমিকা পালন করে ইতিহাসের অংশ হয়ে আছে। তাঁদের সৃজনকর্ম ও সংস্কৃতি চর্চা সমাজ প্রগতির ইতিবাচক ধারাকে প্রবাহমান ও উজ্জীবিত রাখলেও অধিকাংশ ক্ষেত্রেই এদের জীবন জীবিকার স্বাচ্ছন্দ্য এবং আর্থ-সামাজিক অবস্থানের ভিত্তি খুবই দুর্বল।
তিনি আরও বলেন, করোনাকালে দেখা গেছে বিগত ৪/৫ মাসে বৈশ্বিক অবনতিশীল পরিস্থিতিতে বাংলাদেশে দারিদ্র ও বেকারত্ব বাড়ায় সমাজের একটি অংশের জীবনমান নিম্ম ও প্রান্তিক স্তরে নেমে গেছে। সবচেয়ে বিপন্ন অবস্থায় কালাতিপাত করছেন সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী, কলাকুশলী, কর্মী ও সংগঠকরা। কারণ লকডাউন জনিত অবস্থায় তাঁদের আয়ের পথ একেবারেই বন্ধ। এদের পেশাগত কাঠামোটির স্থায়ী কোনো ভিত্তি ও নির্ভরতা নেই। অবস্থাটি দিন এনে দিন খাওয়ার মতো। আমি তাঁদের বর্তমান অবস্থা ও অসহায়ত্ব বুঝি। একজন মুক্তিযোদ্ধা ও রাজনীতিক হিসেবে মনে করি, তাঁদের প্রতি সমাজের দায়বদ্ধতার তাগিদ আজ সময়ের দাবি। 
এম. রেজাউল করিম চৌধুরী শনিবার ২২ আগস্ট সকালে বহদ্দারহাটস্থ তাঁর বাসভবন প্রাঙ্গণে চট্টগ্রাম সাংস্কৃতিক সমন্বয় পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সংস্কৃতি অঙ্গনের অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের প্রণোদনা ও সহায়তা প্রদানের উদ্যোগ সম্পর্কিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
তিনি বলেন, শিল্পী ও কলাকুশলীদের স্থায়ী সামাজিক ও আর্থিক নিরাপত্তার দিকটি আমাদেরই ভাবতে হবে এবং টেকসই উপায় অন্বেষণ করতে হবে। এ ব্যাপারে যা কিছু করার দরকার, তা অবশ্যই আমি করব। সর্বোপরি পরিকল্পনা গ্রহণ এবং নীতি নির্ধারণে আপনাদের সঙ্গে থেকে প্রয়োজনীয় যা কিছু করার করব।
সাংস্কৃতিক সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের সদস্য সচিব সাহাবউদ্দিন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন  সন্দীপনা সাংস্কৃতিক ফোরামের পরিচালক ভাস্কর ডি কে দাশ মামুন, চট্টগ্রাম কবিয়াল সমিতির সভাপতি কবিয়াল মো. আবু ইউসুফ, সঙ্গীতশিল্পীদের পক্ষে বক্তব্য রাখেন নিশা চক্রবর্তী ও রূপম মুৎসুদ্দী টিটু, নৃত্যশিল্পীদের পক্ষে বক্তব্য রাখেন তরুণ চক্রবর্তী এবং জয় বাংলা সাংস্কৃতিক জোটের পক্ষে বক্তব্য রাখেন সাইফুল হাসান খান, চট্টগ্রাম সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সংগঠক এ কে এম হানিফুল ইসলাম চৌধুরী, রতন চক্রবর্তী, সমীরন পাল, দীলিপ সেনগুপ্ত, বাবুল দাশ, ছবির আহম্মদ, এস কে সজল প্রমুখ।

রিটেলেড নিউজ

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

মো.আরফান উদ্দীন  : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত


দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর