শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:২০ পিএম, ২০২০-১২-০৭
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয়ে স্বর্ণের দোকান থেকে স্বর্ণ কিনে প্রতারণার দায়ে জসিম উদ্দীন নামে এক যুবককে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ।
সোমবার (৭ ডিসেম্বর) তাকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
গ্রেফতার যুবক জসিম উদ্দীন চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার আহমদ মিয়ার ছেলে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবীর বলেন, দোকান থেকে পুলিশ পরিচয়ে স্বর্ণ কিনে টাকা না দিয়ে প্রতারণার দায়ে জসিম উদ্দীন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে পুলিশের ভুয়া পরিচয়পত্র, দুইটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, জসিম উদ্দীন পাহাড়তলী থানাধীন সরাইপাড়া হাজী ক্যাম্প আব্দুল গণি রোডে কালুশাহ জুয়েলার্স থেকে ৫০ হাজার ৬২৭ হাজার টাকার স্বর্ণ কেনেন। দোকানদারকে নগদ ২০ হাজার ৫০০ টাকা দেন। ৩০ হাজার টাকার চেক দেন। এসময় জসিম নিজেকে পাহাড়তলী থানার এসআই পরিচয় দেন।
ওসি হাসান ইমাম বলেন, দোকানদারের সন্দেহ হলে তিনি থানায় আসেন। জসিমের প্রতারণার বিষয়ে বুঝতে পেরে এ ঘটনায় মামলা নিই। পরে কলকা সিএনজি এলাকায় অভিযান চালিয়ে জসিমকে গ্রেফতার করি।
পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হক বলেন, জসিমকে আদালতে তোলা হবে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। জসিম হুবুহু পুলিশের আইডি কার্ডের মতো আইডি কার্ড কার সহায়তায় তৈরি করেছেন সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited