চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সোনার বাংলা গড়তে সোনার মানুষ প্রয়োজনঃ নাসিম আনোয়ার

কক্সবাজার প্রতিনিধি:    |    ০৯:১৭ পিএম, ২০২০-১২-০৫

সোনার বাংলা গড়তে সোনার মানুষ প্রয়োজনঃ নাসিম আনোয়ার

 

 


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। সোনার বাংলা গড়তে সোনার মানুষ প্রয়োজন।

দুর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক নাসিম আনোয়ার এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির জনকের ভাষায় আবারো বলছি, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই।
 

শনিবার (৫ ডিসেম্বর) লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও নির্বাচিত সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠানে নাসিম আনোয়ার সংবর্ধিত অতিথির বক্তব্য রাখছিলেন।

তিনি বলেন, সোনার মানুষ হল আমাদের ছাত্র, তরুণ কিশোর ও যুব সমাজ। দুর্নীতি দমনে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে।

তার মতে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে অবশ্যই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ মাতৃকার সেবায় এগিয়ে আসতে হবে।

কক্সবাজারস্থ হোটেল আল-গণির গাংচিল ব্যাণ্কুয়েট হল রুমে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।

তিনি বলেন, লাভ বাংলাদেশ ফাউন্ডেশন ৯০ সাল থেকে সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন করে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলন চালিয়ে যাচ্ছে। আগামীতেও লাভ বাংলাদেশ ফাউন্ডেশন দুর্নীতির বিরুদ্ধে চলমান আন্দোলনকে আরো বেগবান করে তুলবে।

লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কক্সবাজার জেলা সভাপতি শহিদুল করিম শহিদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- দৈনিক কক্সবাজার বাণী ও জনতার বাণীর প্রকাশক ও সম্পাদক ফরিদুল মোস্তফা খান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখার আহবায়ক মোঃ শহীদুল্লাহ, লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আরফান উদ্দিন ও সাংবাদিক এম,এ, সাত্তার।

সংগঠনের জেলা শাখার ধর্মবিষয়ক সম্পাদক খায়রুল ওয়ারার পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু করা হয় এবং মহান বিজয়ের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

সভায় আরো বক্তব্য রাখেন- লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আলম, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, অর্থ সম্পাদক মোঃ এনামুল হক রনি, সদস্য আবু ছিদ্দিক, মহেশখালী উপজেলা শাখা কমিটির সভাপতি মিজবাহ উদ্দীন, কক্সবাজার শহর কমিটির সভাপতি, জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক শাহীনা আকতার, মিজানুর রহমান মিজান, কক্সবাজার সিটি বিশ্ববিদ্যালয় কলেজের আহবায়ক রায়ান, রামু সরকারি কলেজের আহ্বায়ক আবদুর রহমান প্রমুখ।

 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর