চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙামাটির নানিয়ারচরে সেনাটহলের উপর সশস্ত্র হামলা: পাল্টাগুলিতে ইউপিডিএফ’র সন্ত্রাসী নিহত

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৫:১৮ পিএম, ২০২০-১২-০৩

রাঙামাটির নানিয়ারচরে সেনাটহলের উপর সশস্ত্র হামলা: পাল্টাগুলিতে ইউপিডিএফ’র সন্ত্রাসী নিহত

রাঙামাটির নানিয়ারচর উপজেলাধীন ১৯ মাইল এলাকায় সেনা টহলের উপর হামলা চালিয়েছে চুক্তি বিরোধী প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ’র সশস্ত্র সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার দুপুরে আকস্মিক এই হামলার পরপরই আত্মরক্ষার্থে পাল্টাগুলি ছুড়ে টহলরত সেনা সদস্যরা। এসময় এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে মারা গেলে তার সঙ্গী অপর সন্ত্রাসীরা পালিয়ে যায়। নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সাব্বির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে স্বয়ংক্রিয় একটি ২২ রাইফেল, একটি রিভলভার, দুইটি ম্যাগজিন, ৬ রাউন্ড তাজাগুলি, একটি গুলির খোসাসহ চাঁদাবাজির ১৮ হাজার ৩৫০ টাকা ও তিনটি মোবাইলফোন উদ্ধার করেছে।
নিহত সন্ত্রাসী সাজেক চাকমা (৩৫) নানিয়ারচর সাবেক্ষ্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কান্দারা চাকমার সন্তান। সে ইউপিডিএফ এর সশস্ত্র শাখার মূল চাঁদা কালেক্টর বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এদিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নানিয়ারচর থানার ওসি।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত

 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত

সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত

সর্বশেষ খবর