চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

দুর্নীতির আখড়া রেলওয়ে ঃ শত শত কোটি টাকা লোপাট 

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৪১ পিএম, ২০২০-১২-০১

দুর্নীতির আখড়া রেলওয়ে ঃ শত শত কোটি টাকা লোপাট 

 

রেলওয়ে পূর্বঞ্চলের রন্ধ্রে রন্ধ্রে দুনীতি। এমন কোন বিভাগ নেই যেখানে দুনীতি হচ্ছে না। লোপাট হচ্ছে শত শত কোটি কোটি টাকা। সেই রেলওয়েতে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) চোখ পড়েছে। রেলওয়ে গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তা ছাড়াও কিছু ঠিকাদারের কাছ থেকে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক। চিঠি যাওয়ার পর এখন চট্টগ্রাম কেন্দ্রিক রেলওয়ে পূর্বাঞ্চলজুড়ে চলছে অস্বাভাবিক এক অস্থিরতা। এ কারণে আবার গত কয়েক মাস ধরে রেলে গুরুত্বপূর্ণ কাজ অনেকটাই বন্ধ। 
জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা রেলওয়েতে করোনাকালীন বিভিন্ন ক্রয় সংক্রান্ত অনিয়মের তদন্ত  শুরু করেছেন। আর এতেই রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে পূর্বাঞ্চল রেলওয়েজুড়ে। এর  প্রভাব পড়ছে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগের কাজেও। দুদকের ভয়ে নতুন করে কোনো ঠিকাদারকে কার্যাদেশের অনুমতি দেওয়া হচ্ছে না। এতে গুরুত্বপূর্ণ মালামালও কেনা যাচ্ছে না। ফলে অনেক বিভাগে নেমে এসেছে স্থবিরতা।
তবে ইতিমধ্যে দুদকের কার্যক্রম নিয়েও উঠেছে  প্রশ্ন। অভিযোগ রয়েছে, রেলওয়ের চিহ্নিত দুই ঠিকাদারের পাহাড়সম দুর্নীতির বিরুদ্ধে দুদক বিস্ময়করভাবে ‘মুখে কুলুপ’ এঁটেছে। তাদের দায়মুক্তি দেওয়ার আয়োজন আগে থেকেই সম্পন্ন এমন কথাও রটেছে রেল অঙ্গনে।
জানা গেছে, শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামান এবং অতিরিক্ত মহাপরিচালক (ওপি) মিয়া জাহান ছাড়াও দুই ঠিকাদার রেলওয়ে স্পেয়ার্স এন্ড এক্সেসরিজ সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস হুদা চৌধুরী ও ঠিকাদার আফসার বিশ্বাসের কাছে ক্রয় সংক্রান্ত  বিভিন্ন তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য চাওয়া হয়।
জানা যায়, রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামানের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে জনবল নিয়োগ, অনিয়মের মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে ২০০ শত কোচ কেনার সময় লোকাল এজেন্ট বিশ্বাস বিল্ডার্সের মাধ্যমে কোটি কোটি টাকার ঘুষ নিয়ে সেই টাকা লন্ডনে পাচারের অভিযোগ ওঠে।
রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. মিয়া জাহানের (অপারেশন) বিরুদ্ধে রেলের ক্যাটারিং বাণিজ্যের ৬ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এর আগে এ অভিযোগের বিষয়ে ২৪ সেপ্টেম্বরের মধ্যে দুদকে তথ্য জমা দিতে রেলওয়ের মহাপরিচালক বরাবর চিঠি পাঠানো হয়েছিল। তবে আলোচিত এই মিয়া জাহান গত ২৯ নভেম্বর অবসরে গেছেন বলে জানা গেছে।
ানা গেছে, রেলওয়ে স্পেয়ার্স এন্ড এক্সেসরিজ সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস হুদা চৌধুরীর কাছ থেকে ২৬০০ ও ২৭০০ গ্রুপের রেল ইঞ্জিনের জন্য কানাডা থেকে কেনা মটরের তথ্য জানতে চেয়েছে দুদক। এছাড়া তিনি রেলওয়েতে যেসব কাজ করেছেন তার আর্থিক মূল্যতালিকা ও প্রকল্পসহ যাবতীয় তথ্য ৮ ডিসেম্বরের মধ্যে দুদকে পাঠানোর জন্য বলা হয়েছে। ইতিমধ্যে অভিযোগ তদন্তে দুদকের সহকারী পরিচালক সোমা হোড়ের নেতৃত্বে দুই সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।
অভিযোগ রয়েছে, রেলওয়ের দুই ঠিকাদার মিলে শত শত কোটি টাকার হরিলুট করে বিদেশে পাচার করেছেন। তার সত্যতাও পেয়েছে দুদক। এর মধ্যে দীর্ঘদিন ধরেই ‘ডিজির বন্ধু’ পরিচয়ে রেলওয়ে পূর্ব ও পশ্চিম বিভাগে আফসার বিশ্বাস বিস্তার করেছেন একক আধিপত্য। শিরিজা মেটাল ও বিশ্বাস বিল্ডার্স নামে তার  প্রতিষ্ঠান শত শত কোটি টাকার কাজ করে।
অন্যদিকে ফেরদৌস হুদার বিরুদ্ধে সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের নামে রাজস্ব খাতে বাজেট বৃদ্ধির নামে ঠিকাদারদের কাছ থেকে খরচ বাবদ বিলের বিপরীতে এক থেকে দুই শতাংশ টাকা আদায়ের অভিযোগের সত্যতা মিলেছে।
এ বিষয়ে রেলওয়ের সাবেক পরিচালক মিজানুর রহমান কাজল বলেন, ‘সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের সভাপতির নির্দেশে ঠিকাদারদের কাছ থেকে টাকা উত্তোলনের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে সংগঠনটি। যাদের মধ্যে রয়েছেন জাকির হোসেন, এনায়েত কবির, মিজানুর রহমান কাজল, মাসুদ হোসেন এবং আবদুর রহমান মোল্লা। বরাদ্দ করাতে ঢাকা রেলওয়েতে গত ১৯ নভেম্বর  প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক বরাবর ৯৫০০ খাতে অর্থ ছাড় করতে সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের সভাপতি চিঠি দেন। সাপ্লাইয়ারদের অভিযোগ, বাজেটের টাকা আনার নামে গত তিন বছরে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় সংগঠনটি।’
এ বিষয়ে অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) নুরুল ইসলাম বলেন, ‘বাজেটের জন্য একটি টাকাও দেওয়ার বিধান নেই। ২০১৭-২০১৮ অর্থবছরে ১৫১ কোটি টাকা, ২০১৮-২০১৯ অর্থ বছরে ১৮০ কোটি ৭১ লাখ টাকা ও ২০১৯-২০২০ অর্থ বছরে ১৮৭ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।’
 

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর