চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

করদাতাদের আশাতীত সাড়া পেয়েছি: সৈয়দ মো. আবু দাউদ

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:২৯ পিএম, ২০২০-১১-৩০

করদাতাদের আশাতীত সাড়া পেয়েছি: সৈয়দ মো. আবু দাউদ

বৈশ্বিক মহামারী করোনার কারণে সীমিত পরিসরে আয়কর দিবস উদযাপন করেছে আয়কর বিভাগ। সোমবার (৩০ নভেম্বর) নগরের আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকার কর অঞ্চল-৪ এর কমিশনার কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবার দিবসটির প্রতিপাদ্য ছিল ‘স্বচ্ছ ও আধুনিক কর সেবা প্রদানের মাধ্যমে করদাতাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ’। আয়কর দিবসে বিপুল সংখ্যক করদাতা রিটার্ন দাখিল করতে আসেন চট্টগ্রামের কর অঞ্চলগুলোতে। যদিও রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের কর অঞ্চল-৩ এর কমিশনার সৈয়দ মো. আবু দাউদ, কর অঞ্চল-২ এর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদ, কর অঞ্চল-৪ এর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী ও কর আপিল কমিশনার মো. হেলাল উদ্দিন সিকদার।  
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার সফিনা জাহান, মো. মাহমুদুর রহমান, শামিনা ইসলাম, হেমল দেওয়ান, মনোয়ার আহমেদ, যুগ্ম কর কমিশনার ভুবন মোহন ত্রিপুরা, মো. সাইফুল আলম, মো. মাসুদ রানা, ফরিদ আহমেদ, ড. মো. কাওসার আলী, প্রতাপ চন্দ্র পাল, মো. শহিদুল ইসলাম প্রমুখ।  
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর কমিশনার আবু দাউদ বলেন, এবার আসলে ভিন্ন প্রেক্ষাপটে আয়কর দিবস হচ্ছে। সারা দেশ আসলে চাপা বেদনায় ভাসছে। আমরা মনে করেছিলাম এ শোকার্ত সময়ে যে রকম সাড়া আমরা সবসময় পাই সেভাবে পাব না। কিন্তু তারপরও আমাদের আশার বাইরে আমরা সাড়া পেয়েছি। এ জন্য আমরা করদাতাদের কাছে অনেক কৃতজ্ঞ। তারা যে এসেছেন এটা গত ১০ বছর ধরে বিভিন্ন কর মেলা, অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া আমাদের সেবার ফসল। তারা আস্থা খুঁজে পাচ্ছেন আমাদের মাঝে।  
করোনার কারণে এবার মেলা হচ্ছে না, আমাদের সেবা বুথের জন্য নির্দিষ্ট টার্গেট নেই। আমাদের নিজস্ব টার্গেট নিজেদের মতো আছে এবং সেটাতে আমরা পৌঁছাতে পারবো বলে আশা করি। করদাতাদের আশাতীত সাড়া পেয়েছি।  
আয়কর দিবসে রিটার্ন জমা দিতে আসা করদাতার ভিড়এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার কর অঞ্চল-৩ এ রিটার্ন ২৫ হাজার অতিক্রম করেছে। চার অঞ্চলে মিলে লক্ষাধিক রিটার্ন দাখিল হয়েছে।
কর কমিশনার আবুল কালাম কায়কোবাদ বলেন, কর মেলা আয়োজনের মূল লক্ষ্য করদাতাদের সেবা দেওয়া, রিটার্ন দাখিলে সহায়তার মাধ্যমে সংখ্যা বাড়ানো। মেলার সঙ্গে কর আদায়ের লক্ষ্যমাত্রার সম্পর্ক নেই। করোনার কারণে এবার করদাতাদের সব সেবা দিতে পারলেও ব্যাংকের বুথ স্থাপন করা যায়নি। রিটার্নের সংখ্যা চার কর অঞ্চল মিলে গত বছর ৩০ নভেম্বর যা ছিল তা এবার দুই দিন আগেই ছাড়িয়ে গেছে। রিটার্ন দাখিলের প্রবৃদ্ধি অব্যাহত আছে। যা ১০-১৫ শতাংশ।  
কর অঞ্চল-২ এ গত বছর ৩০ নভেম্বর পর্যন্ত কর অঞ্চল-২ এ ৩২ হাজার ২০০ রিটার্ন দাখিল হয়েছিল। গতকাল এটা পেরিয়েছে।   

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর