শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:০৯ পিএম, ২০২০-১১-২৯
পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বোয়ালখালী অংশে ৭কিলোমিটার ভাঙন এলাকা রয়েছে, এর প্রতিরক্ষা কাজ শেষ হলে ১৫কিলোমিটার এলাকা ভাঙন থেকে রক্ষা পাবে। আগামী বর্ষার আগেই এ কাজ শুরু হবে। এ সরকারের আমলে আগামী তিন বছরের মধ্যে এ প্রতিরক্ষা কাজ শেষ হবে। একাজকে দ্রুত এগিয়ে নিতে বেশি ঠিকাদারকে কাজ দেব, তারা দ্রুত কাজ শেষ করতে পারবে। তিনি বলেন, আপনাদের প্রত্যাশিত কালুরঘাট ব্রিজ অবশ্যই হবে, ফিজিবিলিটি স্টাডির কাজ চলছে এবং এটি প্রধানমন্ত্রী এসে অচিরেই এটির উদ্বোধন করবেন। তিনি আ.লীগ ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আ.লীগ ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কেউ আ.লীগকে পরাজিত করতে পারবে না। তিনি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নে কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা কল্পনার বাইরে। বঙ্গবন্ধু কন্যা জেগে রয়েছেন বলেই বাংলাদেশের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারেন। খালেদা জিয়ার শাসনে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, শেখ হাসিনার আমলে দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ এখন বাংলাদেশ ব্যাংকে। গতকাল রবিবার দুপুরে উপজেলার চৌধুরীহাটে তিনি প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
সমাবেশে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ বলেন, সরকারের উন্নয়েেনর ধারাবাহিকতায় বোয়ালখালীর নদী ভাঙন ছাড়াও অচিরেই দৃশ্যমান হবে বহুল জনকাঙ্খিত কালুরঘাট বহুমুখী সেতুর কাজ।
বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: শাহাদাত হোসেনের স ালনায় স্থানীয় চোধুরীহাটে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাদা মহিউদ্দিন, মাহফুজুল হায়দার রোটন, বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান মো: নুরুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক বোরহান উদ্দিন এমরান, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, সহকারী কমিশনার ভূমি মোঃ মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিউল আলম সওদাগর, এম এ ঈছা, রেজাউল করিম বাবুল, আলহাজ্ব মনসুর আলম প্প্পাী, শফিকুল আলম, সাইদুর রহমান খোকা, আলহাজ্ব শফিক, আবুল বশর কমান্ডার, এস এম জসিম উদ্দিন চেয়ারম্যান, শফিউল আজম শেফু চেয়ারম্যান, শামসুল আলম চেয়ারম্যান, পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী শীবিন্দু খাস্তগীর, নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম,পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক জহুরুল ইসলাম জহুর, হাজী ইলিয়াছ জাফর, নুরুল আবছার হিরা, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি হাজী আবদুল মান্নান রানা, মিজানুর রহমান সেলিম, ইকবাল হোসেন তালুকদার, সাইদুল আলম, এস এম মহিউদ্দিন, কধুরখীল আওয়ামী লীগের আহবায়ক মো: দিদারুল আলম, রিদোয়ানুল হক টিপু, শেখ শহীদুল আলম, নুরুল গনি শাহ, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোনাফ মহিনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিকলীগ, ছাত্রলীগের নেতাকের্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited