চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার :    |    ০৭:১৭ পিএম, ২০২৬-১০-২৮

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ:

দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং চিকিৎসাসেবার সুযোগ সম্প্রসারণের প্রত্যয়ে পাহাড়ভাঙ্গা এলাকায় বিশেষ উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফারহাদুর রহমান, পিএসসি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম পাহাড়ভাঙ্গা ক্যাম্প ও পাড়া পরিদর্শনকালে তিনি স্থানীয় কারবারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পাহাড়ি জনপদের মানুষের জীবনযাত্রা, স্থানীয় সংকট, নিরাপত্তা পরিস্থিতি এবং উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, শিক্ষার প্রসার, কৃষিসেবা সম্প্রসারণ ও আর্থসামাজিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন জোন কমান্ডার। একই সঙ্গে যুবসমাজকে মাদক ও অবৈধ পণ্য পাচারসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে শৃঙ্খলাপূর্ণ ও সম্ভাবনাময় জীবন গড়ার আহ্বান জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা তাঁদের দীর্ঘদিনের সমস্যা, সীমাবদ্ধতা ও প্রত্যাশার কথা তুলে ধরলে তা মনোযোগ দিয়ে শোনেন জোন কমান্ডার। পাহাড়ভাঙ্গার মানুষের জীবনমান উন্নয়নে পর্যায়ক্রমে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি।

ঘোষিত উদ্যোগের মধ্যে রয়েছে স্থানীয় দক্ষ জনশক্তিকে চিহ্নিত করে কম্পিউটার ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা, অসুস্থ ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিয়মিত মেডিকেল ক্যাম্প আয়োজন এবং শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দুর্গম এলাকার মানুষের দক্ষতা বৃদ্ধি, শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে।
এর আগে জোন কমান্ডার পাহাড়ভাঙ্গা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে স্থানীয় জনসাধারণের মধ্যে তাঁর পক্ষ থেকে উপহারসামগ্রীও বিতরণ করা হয়।

দুর্গম পাহাড়ি জনপদে সরাসরি উপস্থিত হয়ে মানুষের কথা শোনা এবং তাঁদের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, আশ্বাসের বাস্তবায়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় পাহাড়ভাঙ্গায় শিক্ষা, চিকিৎসা ও আর্থসামাজিক উন্নয়নের পথ আরও সুগম হবে।
এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের পাশে দাঁড়ানোর উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রিটেলেড নিউজ

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর