শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:২০ পিএম, ২০২০-১১-২৮
কোতোয়ালী থানাধীন নতুন রেলওয়ে স্টেশন এলাকায় তল্লাশি চালিয়ে স্বর্ণ চোরাচালান চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছে পাওয়া গেছে ২২১ ভরি স্বর্ণ।
গ্রেফতার উত্তম সেন (৩৫) পতেঙ্গা মহাজনঘাটা এলাকার বাসিন্দা। তার বাড়ি পটিয়ার হাইদঘর ব্রাহ্মণঘাটায়। তিনি মৃত মানিক সেনের পুত্র।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মাদ মহসীন বলেন, শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে গতিবিধি সন্দেহজনক হওয়ায় হোটেল ম্যানিলার বিপরীত পাশের চলাচলের রাস্তায় তল্লাশি চালিয়ে স্বর্ণসহ ওই চোরাচালান চক্রের সদস্যকে গ্রেফতার করে পুলিশ সদস্যরা।
তিনি বলেন, ধৃত উত্তম সেনের দেহ তল্লাশি করে কালো রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২২১ ভরি ওজনের ১৪টি স্বর্ণের বার পাওয়া যায়। কৌশলে বেল্ট পরিহিত স্থানে প্যান্টের পকেটের ভেতরে এসব স্বর্ণের বার লুকিয়ে রেখেছিল। জিজ্ঞাসাবাদে সে এসব স্বর্ণ চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে। ’
ওসি মহসীন জানান, স্বর্ণের বারগুলো সনজিত ধর (৩৮) নামের এক ব্যবসায়ী তাকে পাচারের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য দিয়েছে বলে জানিয়েছে। ওই ব্যক্তি বর্তমানে পলাতক। এ ব্যাপারে আসামিদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited