চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পটিয়ায় হেলে পড়া ভবনে বড় দূর্ঘটনার আশংকা

উখিয়া প্রতিনিধি ::    |    ০১:৩৬ পিএম, ২০২০-০৮-২২

পটিয়ায় হেলে পড়া ভবনে বড় দূর্ঘটনার আশংকা

পটিয়া পৌর সদরে দুবাই প্রবাসীর ৬ তলা একটি ঝুঁকিপুর্ন ভবন হেলে পড়েছে। বর্তমানে ভাড়াটিয়ারা নিরাপদে অবস্থান নিয়েছেন বলে এলাকার লোকজনের সাথে কথা বলে জানা গেছে। বিগত ৫ বছর আগে দুবাই প্রবাসী  মো. ছাদেক পটিয়া  পৌরসভার সুচক্রদন্ডী এলাকার মুন্সেফ বাজারের পিছনে ৬ তলা বিশিষ্ট ভবনটি নির্মান করেন। এই ভবন নির্মাণ করতে তার প্রায় দুই কোটি টাকা খরচ হয়েছে বলে তার নিকট আত্নীয় স্বজন সুত্রে জানা যায়। এই ভবনের পূর্ব পাশে ৪ তলার উপরের অংশ হেলে পড়েছে। পার্শ্ববর্তী মো. সোলায়মানের 
হামদ সেহজাদ বিল্ডিং এর সাথে হেলে পড়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। এতে প্রানহানির মত বড় দূর্ঘটনাও ঘটতে পারে । পটিয়া পৌরসভা ও স্থানীয় সূত্রে জানা গেছে,  পৌর ২নং ওয়ার্ডের সুচক্রদন্ডী এলাকার মুন্সেফ বাজারের পিছনে দুবাই প্রবাসী  ছাদেক ৬ তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করেন। ওই ভবনের ১৭ ফ্ল্যাটের মধ্যে ১৬ ফ্ল্যাটে ভাড়াটিয়া থাকতেন। কয়েকদিন আগে ভবনের উপরের অংশ হেলে পড়ে। বিষয়টি পাশ্ববর্তী একটি ভবনের পক্ষ থেকে পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদকে জানানো হয়। দুর্ঘটনার আশংকায় ভবনের ১৬ ভাড়াটিয়াকে দ্রুত নিরাপদে ফেরানো হয়েছে। বর্তমানে ওই ভবনের প্রধান ফটকে তালাবদ্ধ রয়েছে। পটিয়া পৌরসভার প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার সাাংবাদিকদের জানিয়েছেন, নির্মাণ কাজের দ্রুটির কারণে দুবাই প্রবাসীর ৬ তলা বিশিষ্ট ভবন হেলে পড়েছে। হেলে পড়া ভবনটি সিলগালা করার জন্য ম্যাজিস্ট্রেট  চেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। মালিককে ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙ্গে ফেলার জন্য মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রবাসী কাজী ছাদেকের ভাই মো. জাহেদ জানিয়েছেন, ভবন নির্মাণে তাদের কোন ত্রুটি ছিল না। ভবনের পাইলিং না করলেও চুয়েটের বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে ৬ শতক জায়গার উপর ভবনটি করা হয়েছে। এতে প্রায় দুই কোটি টাকা ব্যয় হয়। বিশেজ্ঞদের মতামত নিয়ে ভবনটি ঝুঁকিমুক্ত করা হবে। এলাকাবাসীর দাবী সময়ক্ষেপন না করে দ্রুত পটিয়া পৌরসভার মেয়র  উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক  অধ্যাপক হারুনুর রশিদ দৃৃষ্টি আকর্ষণ করে  প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহণের জোর দাবি জানান।

রিটেলেড নিউজ

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

মো.আরফান উদ্দীন  : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত


দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর