চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পটিয়া ফাউন্ডেশনের অর্থায়নে পটিয়া স্বাস্হ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোগ

পটিয়া প্রতিনিধি :    |    ০৬:০৪ পিএম, ২০২০-০৮-২০

পটিয়া ফাউন্ডেশনের অর্থায়নে পটিয়া স্বাস্হ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোগ

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা এখন থেকে পাবে অক্সিজেন সুবিধা। করোনা ও অন্যান্য চিকিৎসা সেবায় সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোগের উদ্বোধন করেন মহান জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি। বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকাল ১০ টায় হুইপ সামশুল হক চৌধুরীর প্রতিষ্ঠিত সেবামূলক সংস্থা ‘পটিয়া ফাউন্ডেশনের’  নিজস্ব অর্থায়নে সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোগ চালু করা হয়। এর আগে গত ২৩ জুলাই পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়নে হুইপ মহোদয়ের ব্যক্তিগত উদ্যোগে ৫০ লাখ টাকা অনুদানে স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান কর্মকর্তা ডা. জাভেদকে অক্সিজেন লাইন স্থাপনের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। এ সময় হাই ফ্লো ন্যাজল ক্যানোলা, অক্সিজেন কনসান্ট্রেটর, অক্সিজেন সিলিন্ডার, এন-৯৫ মাস্ক ও সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। উল্লেখ্য, গত ১২ বছর ধরে সামশুল হক চৌধুরী প্রতিষ্ঠিত পটিয়া ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সেবা ও উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সরকারিভাবে সম্ভব না হলেও নিজ অর্থায়নে সেন্ট্রাল অক্সিজেন লাইন এবং আইসিইউ সামগ্রীসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী দিয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন করার লক্ষ্যে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন হুইপ সামশুল হক চৌধুরী। এছাড়াও করোনাকালীন পটিয়া ফাউন্ডেশন হতে তিনি প্রায় ৬৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। ২০ বেডের স্পেশাল আইসোলেশন ও কেয়ার ইউনিট স্থাপিত হয়েছে। এ প্রসঙ্গে পটিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল করিম চৌধুরী শারুন বলেন, আমাদের পরিবারের প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। মানুষের মাঝে জরুরি চিকিৎসা সেবা পৌঁছে দিতে ভবিষ্যতে পটিয়ায় একটি ফ্রি ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর